Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

ব্যবসায়ীর মাথায় আঘাত করে ১১ লক্ষ টাকা লুঠ, ব্যাঙ্কে যাওয়ার পথে বিপত্তি

দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: দিনেদুপুরে রিভলবারের বাট দিয়ে আঘাত করে ব্যবসায়ীর কাছ থেকে ১১ লাখ টাকা ছিনিয়ে নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। সোমবার দুপুর দুটো নাগাদ ঘটনাটি ঘটে ব্যাঁটরা থানার বামুনগাছি বেনারস রোডে। জানা গেছে, এদিন দুপুরে মদের দোকানের

ব্যবসায়ীর মাথায় আঘাত করে ১১ লক্ষ টাকা লুঠ, ব্যাঙ্কে যাওয়ার পথে বিপত্তি

শেষ আপডেট: 19 June 2023 14:24

দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: দিনেদুপুরে রিভলবারের বাট দিয়ে আঘাত করে ব্যবসায়ীর কাছ থেকে ১১ লাখ টাকা ছিনিয়ে নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। সোমবার দুপুর দুটো নাগাদ ঘটনাটি ঘটে ব্যাঁটরা থানার বামুনগাছি বেনারস রোডে।

জানা গেছে, এদিন দুপুরে মদের দোকানের মালিক রাজেন্দ্র পণ্ডিত ব্যাগে টাকা নিয়ে ব্যাঙ্কে জমা দিতে যাচ্ছিলেন। তখনই হামলা চালায় দুষ্কৃতীরা। অমল দাস নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘‘আমি রাস্তায় দাঁড়িয়েছিলাম। ওই ব্যবসায়ী ব্যাগ নিয়ে হেঁটে যাচ্ছিলেন। আচমকাই এক যুবক এসে তাঁর মাথায় আঘাত করতে থাকে। তারপর আরও দুজন এসে তাকে মারধর করতে থাকলে তিনি রাস্তায় লুটিয়ে পড়েন। এরপরেই ওই ব্যাগ নিয়ে দুষ্কৃতীরা পালিয়ে যায়।’’

রাজেন্দ্র পন্ডিত নামে ওই ব্যবসায়ীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তিনি বলেন, ‘‘পনেরো বছর ধরে ব্যাঙ্কে টাকা জমা দিয়ে আসছি। কোনওদিন এরকম ঘটনা ঘটেনি। আজ একজন দুষ্কৃতী রিভালবারের বাট দিয়ে পিছন থেকে আমার মাথায় আঘাত করে। তারপর বাকিরা ঝাঁপিয়ে পড়ে।’’

ব্যাঁটরা থানার পুলিশ জানিয়েছে, ওই এলাকার সমস্ত সিসিটিভির ফুটেজ পরীক্ষা করা হচ্ছে। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

রমনাবাগান থেকে চিতাবাঘ বেরিয়ে পড়ার খবরে রাতভর আতঙ্ক বর্ধমানে, পরে জানা গেল গুজব


```