Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

হাওড়া-বর্ধমান শাখায় ফের বাতিল ট্রেন! কোন কোন লোকাল চলছে না জেনে নিন

দ্য ওয়াল ব্যুরো: রবিবার ফের বাতিল হাওড়া-বর্ধমান শাখার বেশ কিছু লোকাল এবং প্যাসেঞ্জার ট্রেন (Train cancelled)। সূত্রের খবর, মেন এবং কর্ড দুই লাইনেই চলবে রেললাইন মেরামতি, রক্ষণাবেক্ষণ এবং সিগন্যালিংয়ের কাজ। সেই কারণেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন

হাওড়া-বর্ধমান শাখায় ফের বাতিল ট্রেন! কোন কোন লোকাল চলছে না জেনে নিন

শেষ আপডেট: 30 July 2023 09:57

দ্য ওয়াল ব্যুরো: রবিবার ফের বাতিল হাওড়া-বর্ধমান শাখার বেশ কিছু লোকাল এবং প্যাসেঞ্জার ট্রেন (Train cancelled)। সূত্রের খবর, মেন এবং কর্ড দুই লাইনেই চলবে রেললাইন মেরামতি, রক্ষণাবেক্ষণ এবং সিগন্যালিংয়ের কাজ। সেই কারণেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে। ফলে দুই লাইনেই একাধিক ট্রেন বাতিল করা হয়েছে (Howrah-Bardhaman train cancelled)।

কোন কোন ট্রেন বাতিল থাকবে সে বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে পূর্ব রেলের তরফে। হাওড়া থেকে বাতিল থাকছে ৩৭২৩৭, ৩৭৮১৯, ৩৬৮২৫, ৩৭৯১৫, ৩৭৮২৭, ৩৭২৩৭, ৩৭২৩৫, ৩৬৮২৭, ৩৬০৩৩ এবং ৩৭৬১৫ নম্বর আপ লোকাল ট্রেন। ৩৬৮৪২, ০৩৫১৭, ৩৬৮৪০, ৩৭৮৩২ ও ৩৬৮৪৪ নম্বর লোকাল বর্ধমান থেকে বাতিল করা হয়েছে। ডানকুনি থেকে বাতিল ডাউন ৩২২২৮, ৩২২৩২ এবং ৩২২৩০ নম্বর লোকাল। চন্দনপুর থেকে বাতিল ডাউন ৩৬০৩৪ লোকাল। আপ ৩২২৩১, ৩২২২৭ এবং ৩২২২৯ নম্বর লোকাল লোকাল শিয়ালদহ থেকে বাতিল করা হয়েছে।

৩৭৬৫২ ডাউন লোকাল বাতিল মেমারি স্টেশন থেকে। নৈহাটি থেকে বাতিল ৩৭৫৩৭ এবং ৩৭৫৩৫ ডাউন লোকাল ট্রেন। কাটোয়া থেকে বাতিল ৩৭৭৪৮, ০৩০৯৫, ০৩০৩৫, ৩৭৯২৪ এবং ০৩০৯৭ নম্বর লোকাল ট্রেন। ব্যান্ডেল থেকে বাতিল থাকছে ৩৭৭৪৯, ৩৭৫৩৮, ৩৭২৪২, ৩৭৫৩৬ এবং ৩৭২৪৪ নম্বর লোকাল।

সব মিলিয়ে বিপাকে পড়েছেন নিত্যযাত্রীরা। (Howrah-Bardhaman train cancelled)

এমনিতে রবিবার যাত্রীসংখ্যা অন্যান্য দিনের তুলনায় অনেকটাই কম থাকে। কিন্তু শ্রাবণ মাসে বতর্মানে বহু মানুষ প্রতিদিন তারকেশ্বরে পুজো দিতে যাচ্ছেন। হাওড়া-তারকেশ্বর লাইনের লোকাল ট্রেনগুলিতে তাই এখন ঠাসা ভিড় হচ্ছে। ট্রেন বাতিল হওয়ার জেরে তাই সব মিলিয়েই নাকাল হতে হচ্ছে সাধারণ মানুষকে।

বন্ধুকে পিটিয়ে খুনের অভিযোগ সহপাঠীর বিরুদ্ধে! উত্তেজনা জামুড়িয়ায়


```