Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

বর্ধমান হাওড়া কর্ড লাইনের বেশিরভাগ ট্রেনই বাতিল, চূড়ান্ত হয়রানির আশঙ্কা নিত্যযাত্রীদের

দ্য ওয়াল ব্যুরো: সপ্তাহের শুরু থেকেই ভোগান্তিতে পড়তে চলেছেন বর্ধমান-হাওড়া কর্ড লাইনের (Howrah-Bardhaman Chord line) যাত্রীরা। আজ সোমবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত টানা পাঁচদিন বাতিল করা হয়েছে (train cancelled) এই লাইনের বেশিরভাগ লোকাল

বর্ধমান হাওড়া কর্ড লাইনের বেশিরভাগ ট্রেনই বাতিল, চূড়ান্ত হয়রানির আশঙ্কা নিত্যযাত্রীদের

শেষ আপডেট: 28 November 2022 03:50

দ্য ওয়াল ব্যুরো: সপ্তাহের শুরু থেকেই ভোগান্তিতে পড়তে চলেছেন বর্ধমান-হাওড়া কর্ড লাইনের (Howrah-Bardhaman Chord line) যাত্রীরা। আজ সোমবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত টানা পাঁচদিন বাতিল করা হয়েছে (train cancelled) এই লাইনের বেশিরভাগ লোকাল ট্রেন। দূরপাল্লার বেশ কিছু ট্রেন চলাচলও ব্যাহত হতে চলেছে।

সূত্রের খবর, বারুইপাড়া-চন্দনপুর শাখায় রেলের চতুর্থ লাইন বসানোর কাজ শুরু হয়েছে, যার কারণে আগামী পাঁচদিন বর্ধমান-হাওড়া কর্ড লাইনে প্রতিদিন ৪২টি করে লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। আপ এবং ডাউন দুটি লাইনেই বাতিল করা হয়েছে হাওড়া রামপুরহাট সুপারফাস্ট এক্সপ্রেস এবং হাওড়া বোলপুর শান্তিনিকেতন এক্সপ্রেস।

কর্ড লাইন ধরে শিয়ালদহ থেকে বর্ধমানগামী বেশ কিছু ট্রেনও বাতিল করা হয়েছে বলে সূত্রের খবর।
এছাড়াও, চতুর্থ লাইন বসানোর কাজের জন্য ঘুরিয়ে দেওয়া হয়েছে ওই লাইন দিয়ে যাতায়াত করা ৫৬টি এক্সপ্রেস ট্রেনের গতিপথ।

সব মিলিয়েই সপ্তাহের শুরু থেকেই চূড়ান্ত সমস্যায় পড়তে চলেছেন নিত্যযাত্রীরা। রেলের এই সিদ্ধান্তের বিরুদ্ধে ইতিমধ্যেই ক্ষোভ প্রকাশ করেছেন তাঁরা। যাত্রীদের বক্তব্য, ছুটির দিনগুলিতে এই কাজ করতে পারত রেল। কাজের দিনগুলি বাদ দিয়ে শনি-রবিবার এই কাজ করলে নিত্যযাত্রীদের ভোগান্তি অনেকটা কম হত বলেই মত তাঁদের। রেলের তরফ থেকে পুরো বিষয়টি বারবার ঘোষণা করে সকলকে জানানো উচিত ছিল বলে মনে করছেন তাঁরা।

যদিও রেলের আধিকারিকদের দাবি, যাত্রীদের কথা মাথায় রেখেই আগে থেকে সংবাদমাধ্যমে এই বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। শুধু তাই নয়, নিত্যযাত্রীদের সুবিধার কথা ভেবেই ৪ জোড়া স্পেশাল ট্রেন ডানকুনি হয়ে সোম থেকে শুক্রবার পর্যন্ত চালানো হবে বলে জানানো হয়েছে রেলের তরফে।

‘হর ঘর ধ্যান’ কর্মসূচি ইউজিসি-র, নেপথ্যে মোদী সরকার, বলছেন সমালোচকেরা


```