Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

নিয়োগ দুর্নীতিতে কেমন ছিল স্কুলের প্রধান শিক্ষকদের ভূমিকা, শিকড় খুঁজতে তৎপর সিবিআই

 দ্য ওয়াল ব্যুরো: নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে (SSC Corruption) রাজ্যের বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক, শিক্ষিকাদের ভূমিকা কেমন ছিল, তা খতিয়ে দেখার কাজে নামল সিবিআই (CBI) । সূত্রের খবর, বেনিয়ম করে যারা চাকরি পেয়েছেন, কীভাবে সেই চাকরি পেলে

নিয়োগ দুর্নীতিতে কেমন ছিল স্কুলের প্রধান শিক্ষকদের ভূমিকা, শিকড় খুঁজতে তৎপর সিবিআই

শেষ আপডেট: 24 July 2023 08:52

 দ্য ওয়াল ব্যুরো: নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে (SSC Corruption) রাজ্যের বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক, শিক্ষিকাদের ভূমিকা কেমন ছিল, তা খতিয়ে দেখার কাজে নামল সিবিআই (CBI) । সূত্রের খবর, বেনিয়ম করে যারা চাকরি পেয়েছেন, কীভাবে সেই চাকরি পেলেন, তাতে স্কুলের প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষিকাদের ভূমিকা কেমন ছিল, সেটাই খতিয়ে দেখা হচ্ছে।

সোমবার এবিষয়ে বর্ধমানের কাটোয়ার একটি স্কুলের প্রধান শিক্ষিকাকে তলব করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের কর্তারা। নোটিস মেনে এদিন বেলা ১১টা নাগাদ সংশ্লিষ্ট প্রধান শিক্ষিকা নিজাম প্যালেসে হাজিরও হন। বর্ধমানের কাটোয়া স্কুলের প্রধান শিক্ষিকা বলেন, “নিয়োগ দুর্নীতির বিষয়ে কিছু তথা জানার জন্যই আমাকে ডেকে পাঠানো হয়েছে।”

ইতিমধ্যেই বেনিয়ম করে চাকরি পাওয়া শিক্ষকদের একাংশকে জেরা করেছেন তদন্তকারীরা। একই সঙ্গে এবার শুরু হল সংশ্লিষ্ট স্কুলের প্রধানদেরও জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া। এক তদন্তকারী অফিসারের কথায়, ‘দুর্নীতি রহস্যের শিকড়ে পৌঁছতে আমরা এমনই বেশ কিছু স্কুলের প্রধান শিক্ষক, শিক্ষিকাদের নামের তালিকা তৈরি করেছি। তাঁদের কাছ থেকে এই সংক্রান্ত একাধিক তথ্য মিলতে পারে।’

গত বছরে সামনে আসে রাজ্যের নিয়োগ কেলেঙ্কারির ঘটনা। ইতিমধ্যে গরাদে দিন কাটছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ শিক্ষা দফতরের একাধিক পদস্থ কর্তার। অন্যদিকে চাকরির দাবিতে আজও রাজপথে বসে রয়েছেন চাকরি প্রার্থীরা। এমন আবহে দ্রুত তদন্ত প্রক্রিয়া শেষ করে অভিযুক্তদের কঠোর শাস্তি এবং প্রকৃত চাকরি প্রাপকদের নিয়োগের দাবি উঠছে সব মহল থেকে। তবে এখনও তদন্ত প্রক্রিয়া সম্পূ্র্ণ না হওয়ায় সম্প্রতি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এবং ইডির 'ধীর গতি' নিয়ে এজলাসেই অসন্তোষ প্রকাশ করেছিলেন বিচারপতি। তারপরই তদন্তকারী সংস্থা নতুন করে নিয়োগ দুর্নীতি মামলায় তৎপর হয়েছে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

আরও পড়ুন: ইপিএফে সুদের হার ৮.১৫ শতাংশ! ঘোষণা কেন্দ্রের


```