Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

লাভপুরে বধূকে খুন করে ঝোলানোর অভিযোগ! পণের দাবিতে চলত অত্যাচার

দ্য ওয়াল ব্যুরো: তরুণী বধূকে খুন করার অভিযোগ উঠল শ্বশুরবাড়ির বিরুদ্ধে। রবিবার বীরভূমের লাভপুরে কীর্ণাহার এলাকার এই ঘটনায় পালিয়ে গেছে অভিযুক্তরা। তাই কাউকেই গ্রেফতার করা যায়নি এখনও। চলছে তল্লাশি। প্রাথমিক তদন্তে অনুমান, পণ না দেওয়ার কারণেই

লাভপুরে বধূকে খুন করে ঝোলানোর অভিযোগ! পণের দাবিতে চলত অত্যাচার

শেষ আপডেট: 5 December 2021 14:27

দ্য ওয়াল ব্যুরো: তরুণী বধূকে খুন করার অভিযোগ উঠল শ্বশুরবাড়ির বিরুদ্ধে। রবিবার বীরভূমের লাভপুরে কীর্ণাহার এলাকার এই ঘটনায় পালিয়ে গেছে অভিযুক্তরা। তাই কাউকেই গ্রেফতার করা যায়নি এখনও। চলছে তল্লাশি। প্রাথমিক তদন্তে অনুমান, পণ না দেওয়ার কারণেই ঘটেছে এমন নৃশংস ঘটনা। এলাকাবাসীরা জানিয়েছেন, কয়েক মাস আগেই কীর্ণাহারের মনোজ শেখের সঙ্গে বিয়ে হয় লাভপুরের কাজিপাড়া গ্রামের সাহিনা খাতুনের। বিয়ের সময়ে মনোজের বাড়ির তরফে পণ চাওয়া হয় সাহিনার পরিবারের কাছে। কিন্তু দাবিমতো পণ দিতে পারেনি সাহিনার পরিবার। তাই বিয়ের কিছুদিন পর থেকেই শুরু হয় সমস্যা। দিনকেদিন বাড়তে থাকে অতিরিক্ত পণের দাবি। অভিযোগ, এই নিয়ে সাহিনার উপরে চাপ সৃষ্টি করতে থাকে মনোজের পরিবার। অত্যাচারের মাত্রাও বাড়তে থাকে। এর পরে সাহিনা তাঁর বাপের বাড়িতে ফোন করে সব জানিয়ে দেওয়ার পরে আরও বাড়ে ঝামেলা। শারীরিক ও মানসিক অত্যাচার বাড়তে থাকে। তার পরই উদ্ধার হয় সাহিনার ঝুলন্ত দেহ। সাহিনার পরিবারের দাবি, তাঁদের মেয়ের শ্বশুরবাড়ির লোকজন সাহিনাকে গলা টিপে খুন করা হয়েছে। তার পরে তাঁকে ঘরের সিলিং থেকে ঝুলিয়ে দেওয়া হয়। ঘটনাটি জানাজানি হওয়ার পরেই শ্বশুরবাড়ির অভিযুক্তরা বাড়ি ছেড়ে পালিয়ে যায়। এই ঘটনায় প্রবল চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। লাভপুর থানার পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বোলপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। খোঁজ শুরু হয়েছে শ্বশুরবাড়ির অভিযুক্তদের।

```