Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

রাতারাতি কোটিপতি হোটেলের কেয়ারটেকার, কাজ থেকে ফেরার পথে লটারির টিকিট কিনেছিলেন

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: ছিলেন হোটেলের কেয়ারটেকার। বেতনের টাকায় কোনওমতে চলত সংসার। সেই প্রভু হালদারই সোমবার সন্ধ্যায় কোটিপতি হলেন (Hotel caretaker become millionaire overnight)। ক্যানিংয়ের (Canning) ধলিরবাটি এলাকার বাসিন্দা প্

রাতারাতি কোটিপতি হোটেলের কেয়ারটেকার, কাজ থেকে ফেরার পথে লটারির টিকিট কিনেছিলেন

শেষ আপডেট: 18 July 2023 07:34

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: ছিলেন হোটেলের কেয়ারটেকার। বেতনের টাকায় কোনওমতে চলত সংসার। সেই প্রভু হালদারই সোমবার সন্ধ্যায় কোটিপতি হলেন (Hotel caretaker become millionaire overnight)।

ক্যানিংয়ের (Canning) ধলিরবাটি এলাকার বাসিন্দা প্রভু। কলকাতার একটি হোটেলের কেয়ারটেকারের কাজ করেন। প্রতিদিনের মতোই সোমবার কাজে গিয়েছিলেন।

সন্ধ্যায় বাড়ি ফেরার সময় ক্যানিং স্টেশন সংলগ্ন একটি দোকান থেকে ৯০ টাকা দিয়ে লটারি টিকিট (Hotel caretaker become millionaire overnight) কিনেছিলেন।

মঙ্গলবার সকালে কাজে যাওয়ার সময় লটারি দোকানে গিয়ে টিকিট মিলিয়ে দেখেন। তখনই জানতে পারেন এক কোটি টাকা পুরস্কার পেয়েছেন তিনি। এমন খবরে রীতিমতো বিহ্বল হয়ে পড়েন প্রভু।

ষ্টেশন লাগোয়া এলাকায় খবর চাউর হতেই শুরু হয় হইচই। নিরাপত্তার জন্য ওই যুবক ক্যানিং জিআরপির দ্বারস্থ হন। টিকিটটি জিআরপির কাছেই রাখেন তিনি। লটারি দোকানের মালিক রাজু রায় জানিয়েছেন, প্রতিদিনই ছোট ছোট আর্থিক পুরস্কার পেতেন ক্রেতারা। এদিনই প্রথম কেউ তাঁর দোকান থেকে টিকিট কেটে কোটিপতি হলেন। তাই খুশির আলো তাঁর চোখে মুখেও।

দিঘায় ছিলেন আইএসএফ প্রার্থীর ‘নিখোঁজ’ স্বামী! দমদম থেকে গ্রেফতার


```