অ্যাম্বুলেন্সে বাজি, দুর্ঘটনায় ফাঁস হাসপাতাল কর্মীদের কারসাজি
দ্য ওয়াল ব্যুরো: একেই বোধহয় বলে ‘ধর্মের কল বাতাসে নড়ে’। পরিবারের জন্য গুছিয়ে বাজি কিনে পুলিশের চোখে ধুলো দিয়ে বাড়ি ফিরছিলেন। কিন্তু মাঝপথে দুর্ঘটনা, তাতেই সামনে এল হাসপাতাল কর্মীর কীর্তি।
রবিবার সকাল ছ’টা নাগাদ তীব্র গতিতে ছুটে আসা একটি
শেষ আপডেট: 27 October 2019 09:32
দ্য ওয়াল ব্যুরো: একেই বোধহয় বলে ‘ধর্মের কল বাতাসে নড়ে’। পরিবারের জন্য গুছিয়ে বাজি কিনে পুলিশের চোখে ধুলো দিয়ে বাড়ি ফিরছিলেন। কিন্তু মাঝপথে দুর্ঘটনা, তাতেই সামনে এল হাসপাতাল কর্মীর কীর্তি।
রবিবার সকাল ছ’টা নাগাদ তীব্র গতিতে ছুটে আসা একটি গাড়ি ধক্কা মারে একটি গাছে। দক্ষিণ গড়িয়ার সুভাষগ্রামের কাছে ওই দুর্ঘটনায় অন্য কেউ তেমন আহত না হলেও, গাড়ি থেকে বের হতে পারছিলেন না আহত চালক। স্থানীয় বাসিন্দারাই শাবল দিয়ে দরজা ভেঙে চালক বিশ্বজিৎ ঘোষকে উদ্ধার করেন। তারপরেই গাড়িতে থাকা চালকের চার বন্ধু বলেন, এখনই তাঁরা বিশ্বজিৎকে নিয়ে যাচ্ছেন চিকিৎসা করাতে। গাড়ির ভিতর থেকে তাঁরা বাজির প্যাকেটগুলি বার করে নেন।
গাড়িটি সোনারপুর হাসপাতালের। হাসপাতাল সূত্রে খবর, সোনারপুর গ্রামীণ হাসপাতাল থেকে ডিউটি শেষে শনিবার রাতেই গাড়িটি নিয়ে বেরিয়ে গিয়েছিলেন বিশ্বজিৎ। গাড়ি নিয়ে বেরিয়ে যাওয়ার সময়ই বিশ্বজিৎ বলে যান, চম্পাহাটি থেকে তিনি বাজি কিনবেন। খোঁজ নিয়ে জানা যায়, চার বন্ধুকেও সঙ্গে নিয়েছিলেন ওই হাসপাতিলকর্মী।
পুলিশ সূত্রে খবর, পুলিশের চোখকে ফাঁকি দেওয়ার জন্যই হাসপাতালের গাড়ি ব্যবহার করা হয়েছিল। কারণ শব্দবাজি আটকাতে ও বাজি নিয়ন্ত্রণ করতে এবার চম্পাহাটির বিভিন্ন অঞ্চলে পুলিশি নজরদারি অনেক বেশি। বাস, অটো, স্থানীয় মোটর ভ্যান – সব গাড়িই পুলিশ পরীক্ষা করে দেখছে, বাজেয়াপ্ত করছে বাজি। পুলিশের চোখ ফাঁকি দিতেই হাসপাতালে গাড়ি ব্যবহার করেছেন অভিযুক্তরা।
দক্ষিণ ২৪ পরগনার পুলিশ সুপার রসিদমুনির খান বলেন, "গাড়িটি সোনারপুর হাসপাতালের। তবে ডিউটি শেষ হয়ে যাবার পর কে বা কারা গাড়িটি নিয়ে গিয়েছিল সেটি তদন্ত করে দেখা হচ্ছে। গাড়িটি সাউথ গরিয়ার কাছে সুভাষগ্রাম যাওয়ার রাস্তায় একটি বাঁকের মুখে তীব্র গতিতে গাছে ধাক্কা মারে। পুলিশ তদন্ত করে দেখছে। এখনও কোন অভিযোগ জমা পড়েনি।"
পড়ুন দ্য ওয়ালের পুজো ম্যাগাজিনে প্রকাশিত গল্প:
সুনা সাঁওতালের কেঁদরার ছো
https://www.four.suk.1wp.in/pujomagazine2019/%e0%a6%97%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%aa_%e0%a6%a8%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%80-%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b0%e0%a6%be/