Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

দু'মাস ভাড়া বাড়িতে এসে মধুচক্রের আসর! শ্যামনগরে দম্পতিকে আটক

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: কাছেই বিএলআরও অফিস। সকলের অলক্ষ্যে এলাকার একটি বাড়িতে চলছিল মধুচক্রের আসর (Honey Trap)। খবর পেয়েই বৃহস্পতিবার সেখানে হানা দিয়ে এক দম্পতিকে আটক করল পুলিশ। সঙ্গে আসর থেকে ছয় যুবতী ও কয়েকজন যুবককে উঠিয়ে নিয়ে

দু'মাস ভাড়া বাড়িতে এসে মধুচক্রের আসর! শ্যামনগরে দম্পতিকে আটক

শেষ আপডেট: 10 August 2023 16:12

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: কাছেই বিএলআরও অফিস। সকলের অলক্ষ্যে এলাকার একটি বাড়িতে চলছিল মধুচক্রের আসর (Honey Trap)। খবর পেয়েই বৃহস্পতিবার সেখানে হানা দিয়ে এক দম্পতিকে আটক করল পুলিশ। সঙ্গে আসর থেকে ছয় যুবতী ও কয়েকজন যুবককে উঠিয়ে নিয়ে যায় পুলিশ। এই ঘটনা ঘিরে শোরগোল পড়ে গেছে শ্যামনগর (Shyamnagar) বাসুদেবপুর মণ্ডলপাড়া এলাকায়।

ওই এলাকায় নন্দদুলাল চৌধুরী নামে এক বাসিন্দার বাড়িতে দু'মাস আগে ওই দম্পতি ভাড়ায় আসে। তাদের এক সন্তানও রয়েছে। বাড়ির মালিক ও পাড়া প্রতিবেশীদের অলক্ষ্যেই ওই দম্পতি মধুচক্রের আসর (Honey Trap) বসাত সেখানে। পুলিশ এদিন আচমকা হানা দেওয়ায় এলাকার মানুষ বিষয়টি জানতে পারেন।

পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে তারা এই মধুচক্রের আসরের কথা জানতে পেরেছিল। তাই ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের একটি বিশেষ দল বৃহস্পতিবার বিকেলে বাসুদেবপুর রোড মণ্ডল পাড়া এলাকায় নন্দ দুলাল চৌধুরী নামে জনৈক এক ব্যক্তির বাড়িতে অভিযান চালানো হয়। সেখানেই নন্দদুলালবাবুর ভাড়াটে ওই দম্পতির ঘর থেকে বেশ কয়েকজন যুবক-যুবতীকে আটক করা হয়েছে। পাশাপাশি ওই দম্পতিকেও আটক করা হয়।

ভাটপাড়া পুরসভাকর্মী জানিয়েছেন, এদিন দুপুরে অনেকগুলি পুলিশের গাড়ি এলাকায় ঢোকে। সেই সময় তিনি জানতে পারেন, যে এলাকায় একটি মধুচক্রের আসর গজিয়ে উঠেছিল। ওই মহিলা জানান, এই ঘটনায় বিএলআরও অফিসের এক কর্মী ও পুরসভার এক কর্মীকেও আটক করা হয়েছে।

ঘটনার সময় নন্দদুলাল বাবু স্ত্রী বাড়িতে ছিলেন। তিনি পুলিশকে তাঁদের বাড়িতে আসতে দেখে ভয়ে পেয়ে যান। উদ্বিগ্ন হয়ে ওই মহিলা জানান, এ বিষয়ে তিনি ঘুণাক্ষরেও টের পাননি। শেখর দে নামে শ্যামনগর ব্যাটারি কারখানার এক শ্রমিক স্ত্রী ও সন্তানের সঙ্গে সবেমাত্র দু'মাস তাঁদের বাড়ির একটি ঘর ভাড়া নিয়েছিল। তার মধ্যে এত সব কাণ্ড তাঁরা ঘটিয়ে ফেলবে তা তিনি ভাবতেও পারেননি।

আরও পড়ুন: স্বপ্নদীপের শরীরে অত্যাচারের চিহ্ন মেলেনি, রয়েছে আঘাতের ক্ষত: ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট


```