Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

কালিম্পংয়ে নদীতে আটকে গেল স্কুল পড়ুয়াদের গাড়ি, স্রোতে ভেসে চা শ্রমিকের মৃত্যু

ব্যাঙ্কের কাজ সেরে বাড়ি ফেরার মাল নদী পার হতে গিয়ে স্রোতে ভেসে যান।

কালিম্পংয়ে নদীতে আটকে গেল স্কুল পড়ুয়াদের গাড়ি, স্রোতে ভেসে চা শ্রমিকের মৃত্যু

নদীতে আটকে গেল স্কুল পড়ুয়াদের গাড়ি

শেষ আপডেট: 3 July 2024 18:01

দ্য ওয়াল ব্যুরো: ভারী বর্ষণে ফুলেফেঁপে উঠেছে পাহাড়ি নদীগুলি। কালিম্পংয়ের হরপা বানে আটকে পড়ল স্কুলপডু়য়াদের গাড়ি। যুদ্ধবীর হাইস্কুলের পড়ুয়ারা গাড়িতে করে বাড়ি ফিরছিল। মাঝরাস্তা দিয়ে বয়ে গেছে পাহাড়ি নদী ফাগু। গাড়ি নিয়ে সেই নদী পারপার করতে গিয়েই ঘটে বিপত্তি। হরপা বানে নদীতে আটকে পড়ে স্কুল পড়ুয়াদের গাড়ি। 

কালিম্পং জেলার অন্তর্গত গরুবাথান ব্লকের পোখরেবুং গ্ৰাম পঞ্চায়েতের ফাসিটার বস্তি এলাকায় এই ঘটনা ঘটেছে। গাড়িতে প্রায় ২৫ থেকে ৩০ জন ছাত্রছাত্রী ছিল। পড়ুয়ারা আটকে থাকা অবস্থায় নদীতে জল বাড়তে থাকে। মাঝ নদীতে নেমে পড়ে গাড়িটিকে ঠেলতে থাকে পড়ুয়ারা। পাশ্ববর্তী এলাকার বাসিন্দারা স্কুল পড়ুয়াদের উদ্ধার করতে এগিয়ে যান।জল কমলে গাড়িটিকেও টেনে ডাঙায় তোলা হয়। স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় বড়সড়ো দুর্ঘটনা থেকে রেহাই পায় পড়ুয়ারা।

অন্যদিকে ব্যাঙ্কে টাকা তুলতে খরস্রোতা নদী পেরতে গিয়ে মৃত্যু হয়েছে এক চা বাগান শ্রমিকের।মঙ্গলবার বিকালে মাল নদী সংলগ্ন বাটাইগোল ডিভিশনের বাসিন্দা রাম মুন্ডা মাল শহরে এসেছিলেন ব্যাঙ্ক থেকে টাকা তুলতে। কাজ সেরে বাড়ি ফেরার  মাল নদী পার হতে গিয়ে স্রোতে ভেসে যান। পরে মেটেলি থানার পুলিশ গিয়ে  নদী থেকে দেহ উদ্ধার করে। বুধবার ময়নাতদন্তের পর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে মেটেলি থানার পুলিশ।


```