Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

সব হাসপাতালে নিয়মিত হবে ফায়ার অডিট, এসএসকেএমের আগুন থেকে শিক্ষা স্বাস্থ্য দফতরের

দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার রাতে আচমকা আগুন লেগে যায় এসএসকেএমের (SSKM Fire) জরুরি বিভাগের সামনে। দমকলের দশটি ইঞ্জিন কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এর পরেই এই অগ্নিকাণ্ড থেকে শিক্ষা নিয়ে স্বাস্থ্য দফতর (Health Department) নির্দেশ

সব হাসপাতালে নিয়মিত হবে ফায়ার অডিট, এসএসকেএমের আগুন থেকে শিক্ষা স্বাস্থ্য দফতরের

শেষ আপডেট: 18 November 2022 09:45

দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার রাতে আচমকা আগুন লেগে যায় এসএসকেএমের (SSKM Fire) জরুরি বিভাগের সামনে। দমকলের দশটি ইঞ্জিন কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এর পরেই এই অগ্নিকাণ্ড থেকে শিক্ষা নিয়ে স্বাস্থ্য দফতর (Health Department) নির্দেশ দিল, এবার থেকে সমস্ত হাসপাতালে হবে ফায়ার অডিট (Fire Audit)।

আজ, শুক্রবার স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম জানিয়েছেন, এসএসকেএম হাসপাতালের অগ্নিকাণ্ডের ঘটনার জেরে এই নয়া উদ্যোগ নেওয়া হয়েছে।

সেই সঙ্গে গতকাল এসএসকেএম-এ অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে পাঁচ সদস্যের কমিটিও গঠন করেছে স্বাস্থ্য দফতর। নির্দিষ্ট সময়ের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কমিটিকে।

এদিন জানা যায়, এসএসকেএমের সিটি স্ক্যান রুম থেকেই আগুন লেগেছিল কাল রাতে। সেখানে আজ সরেজমিনে তদন্ত করতে আসেন ফরেনসিক ডিপার্টমেন্টের ৫ জনের একটি দল।

গতকাল এসএসকেএমের সিটি স্ক্যান বিল্ডিংয়ের দ্বিতীয় তলার একটি ল্যাবে আগুন লেগে। কর্মীরা বলেন, সিটি স্ক্যান মেশিন থেকেই আগুন লেগে যায়। তাঁরা নিজেরাই প্রথমে আগুন নেভানোর কাজ শুরু করেন। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। সঙ্গে সঙ্গে দমকলে খবর পাঠানো হয়। ঘটনাস্থলে ছুটে আসে দমকলের একাধিক ইঞ্জিন।

মুখে কালশিটে, শরীরে চোট নিয়ে হাসপাতালে ভর্তি হন শ্রদ্ধা! দু'বছর ধরেই হিংসার শিকার তিনি


```