Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

বাসে বাড়তি ভাড়া নিলে কড়া পদক্ষেপ, হাইকোর্টে হলফনামা দিয়ে জানাল রাজ্য

দ্য ওয়াল ব্যুরো: ইচ্ছেমতো ভাড়া নেওয়া হচ্ছে বাসে (Bus Fare)। একই রুটে কেউ যদি নেয় ১০ তো কেউ আবার নিচ্ছে ১২, এমন অভিযোগ প্রায়ই যাত্রীদের মুখে শোনা যায়। করোনা পরবর্তী সময়ে বাসের এই দৌরাত্ম্য বেড়েছে কয়েকগুণ, নেই কোনও ভাড়ার তালিকাও, যা

বাসে বাড়তি ভাড়া নিলে কড়া পদক্ষেপ, হাইকোর্টে হলফনামা দিয়ে জানাল রাজ্য

শেষ আপডেট: 28 December 2022 08:49

দ্য ওয়াল ব্যুরো: ইচ্ছেমতো ভাড়া নেওয়া হচ্ছে বাসে (Bus Fare)। একই রুটে কেউ যদি নেয় ১০ তো কেউ আবার নিচ্ছে ১২, এমন অভিযোগ প্রায়ই যাত্রীদের মুখে শোনা যায়। করোনা পরবর্তী সময়ে বাসের এই দৌরাত্ম্য বেড়েছে কয়েকগুণ, নেই কোনও ভাড়ার তালিকাও, যা নিয়ে ক্ষোভ রয়েছে মানুষের মধ্যে। সরকারের তরফ থেকে বারবার ভাড়া নিয়ে বেসরকারি ও মিনিবাস মালিকদের সতর্ক করেও লাভ হয়নি বলে অভিযোগ। অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে অভিযোগ তুলে মামলা দায়ের হয় হাইকোর্টে (Calcutta High Court)। সেই মামলায় হলফনামা দিয়ে রাজ্যের পরিবহণ দফতর জানাল, ৪ বছর আগে সরকারের বেঁধে দেওয়া ভাড়াই নেবে রাজ্যের বেসরকারি বাস এবং মিনিবাসগুলি।

কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে বাস ভাড়া নিয়ে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়। সেই মামলাতেই আদালত রাজ্যের কাছে নিজেদের বক্তব্য হলফনামা আকারে জমা দিতে বলে।

দিন কয়েক আগে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী হলফনামা দিয়ে পরিবহণ দফতরের বিশেষ সচিব অনিন্দ্য সেনগুপ্ত জানান, সরকারের তরফ থেকে কোনও ভাড়া বাড়ানো হয়নি। বেসরকারি ও মিনিবাসগুলি যাতে অতিরিক্ত ভাড়া না নেয় তা নিশ্চিত করা হবে।

হলফনামায় আরও বলা হয়, ২০১৮ সালে তৎকালীন অতিরিক্ত মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় যে ভাড়া নির্ধারিত করে দিয়েছিলেন তা মেনেই ভাড়া নেবে বাসগুলি।

এই বিষয়ে পরিবহণ দফতরের বিশেষ সচিব আদালতে জানিয়েছেন, অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ উঠলে রাজ্যের সমস্ত জেলাশাসক এবং পরিবহণ দফতরের সব আঞ্চলিক কর্তৃপক্ষকে কড়া পদক্ষেপ করার নির্দেশ পাঠানো হয়েছে। এমনকী সরকারের নির্ধারিত ভাড়ার তালিকা পাঠানো হয়েছে।

সরকারের বক্তব্য শোনার পর হাইকোর্ট নির্দেশ দেয় যে, হলফনামা অনুযায়ী বিষয়টি খতিয়ে দেখা হবে। যদি মনে হয় এই নির্দেশের অন্যথা হচ্ছে প্রয়োজনে আদালত অবমাননার করতে পারেন যে কেউই। এই মামলার পরবর্তী শুনানি আগামী বছর ১০ জানুয়ারি।

কোভিড পরবর্তী সময়ে যাত্রীদের বাস ওঠার অভিজ্ঞতা ছিল ভয়ঙ্কর। কালিকাপুরের এক বাসিন্দা সীমা দাসগুপ্তর কথায়, 'ইচ্ছেমতো ভাড়া নেয় বাসে। সকালে যদি ১২ টাকায় আসি তো একই রুটে বিকেলে ভাড়া ১৫ টাকা হয়ে যায়। জানতে চাইলে বাজে ব্যবহার করে কন্ডাক্টররা।' হাতিবাগানের সমরেশ সেন বলেন, 'কোনও বাসে তো এখন রেটচার্টই নেই। সরকারি বাস পাওয়া যায় না সবসময় তাই অগত্যা ভরসা করতে বেসরকারি বাসের ওপর।' এখন দেখার আদালতের হস্তক্ষেপে পরিস্থিতির কোনও বদল হয় নাকি।

বীরভূমে চালকলের মালিক মদন মিত্র, হরনাথের ছবিতে অনুব্রতর ছায়া


```