Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও

ভাইয়ের জন্য খিচুড়ি আনতে গিয়ে বিদ্যুতের শক! হরিহরপাড়ায় শিশুর মর্মান্তিক মৃত্যু

দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: ভাইয়ের জন্য খিচুড়ি আনতে গিয়ে মাঝরাস্তায় তড়িদাহত হয়ে মৃত্যু হল সাত বছরের শিশুর (Child Death)। সোমবার দুপুরে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় হরিহরপাড়া (Hariharpara) এলাকায়। মৃত শিশুর নাম নুরশাহিদ শেখ। তার

ভাইয়ের জন্য খিচুড়ি আনতে গিয়ে বিদ্যুতের শক! হরিহরপাড়ায় শিশুর মর্মান্তিক মৃত্যু

শেষ আপডেট: 11 September 2023 12:58

দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: ভাইয়ের জন্য খিচুড়ি আনতে গিয়ে মাঝরাস্তায় তড়িদাহত হয়ে মৃত্যু হল সাত বছরের শিশুর (Child Death)। সোমবার দুপুরে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় হরিহরপাড়া (Hariharpara) এলাকায়। মৃত শিশুর নাম নুরশাহিদ শেখ। তার বাড়ি রুকুনপুর মাঠপাড়া এলাকায়।

মৃত শিশুর পরিবার জানিয়েছে, স্কুলের কাছেই সাইফুদ্দিন শেখ নামে গ্রামের (Hariharpara) এক বাসিন্দার পুকুর রয়েছে। সেখানে মাছ ছেড়েছেন ওই ব্যক্তি। অভিযোগ, মাছ বাঁচাতে পুকুরের চারিপাশ বৈদ্যুতিক তার দিয়ে ঘিরে রেখেছেন সাইফুদ্দিন। সেই তার কোনওভাবে ছুঁয়ে ফেলাতেই তড়িদাহত হয় ছোট্ট নুর।

শিশুর বাবা জানান, তিনি মাঠে গেছিলেন। নুর মিড-ডে মিল আনতে স্কুলে গেছিল। সাইফুদ্দিনের পুকুরের পাশ দিয়ে যাওয়ার সময় তারে জড়িয়ে যায় সে। সেখানেই তড়িদাহত হয়ে মারা যায়।

শিশুর দাদু জানান, 'বাড়িতে ছিল নাতি। ভাইয়ের জন্যই সে খিচুড়ি আনতে গ্রামের ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গেছিল। কে জানতে মাঝপথে এমন বিপদ ঘটবে।'

গ্রামের এক শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে পড়েছেন এলাকার মানুষ। তাঁদের অভিযোগ, সাইফুদ্দিনকে তাঁরা কিছু বলতে গেলেই ওই ব্যক্তি অশান্তি করে। তাই ঝগড়া এড়াতেই বেআইনি কাজ হতে দেখেও তাঁরা প্রতিবাদ করেননি। তার জন্যই এমন মর্মান্তিক ঘটনা ঘটে গেল।

ইতিমধ্যে মৃত শিশুর পরিবার সাইফুদ্দিনের বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়ে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। খবর পেয়েই হাসপাতালে ছুটে গিয়েছিলেন বিডিও রাজা ভৌমিক। তিনিও অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন।

আরও পড়ুন: নাকাশিপাড়ার পুকুরে পালযুগের বিষ্ণুমূর্তি, নিয়ে আসা হল কলকাতার জুডিশিয়াল মিউজিয়ামে


```