Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

হোটেলের ঘরে বিজেপি নেতার ঝুলন্ত দেহ, প্রার্থী হয়েছিলেন এবারের পঞ্চায়েতে

দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: হোটেলের ঘর থেকে উদ্ধার হল বিজেপির মণ্ডল সভাপতির ঝুলন্ত দেহ (Hanging body)। মৃত বিজেপি নেতার (BJP leader) নাম সুদীপ ঘোষ (৩৭)। তিনি হুগলি জেলার ধনিয়াখালি বিধানসভার ধনিয়াখালী ২ নং অঞ্চলে বিজেপির মণ্ডল সভাপতি ছিলেন

হোটেলের ঘরে বিজেপি নেতার ঝুলন্ত দেহ, প্রার্থী হয়েছিলেন এবারের পঞ্চায়েতে

শেষ আপডেট: 5 August 2023 13:39

দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: হোটেলের ঘর থেকে উদ্ধার হল বিজেপির মণ্ডল সভাপতির ঝুলন্ত দেহ (Hanging body)। মৃত বিজেপি নেতার (BJP leader) নাম সুদীপ ঘোষ (৩৭)। তিনি হুগলি জেলার ধনিয়াখালি বিধানসভার ধনিয়াখালী ২ নং অঞ্চলে বিজেপির মণ্ডল সভাপতি ছিলেন। শনিবার নদিয়ার (Nadia) কল্যাণীর বুদ্ধপার্কের হাইরোডের কাছে একটি বেসরকারি হোটেল থেকে পুলিশ তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করে। খুন নাকি আত্মহত্যা তা নিয়ে ক্রমেই বাড়ছে রহস্য।

পরিবার সূত্রে জানা গিয়েছে, গত তিনদিন ধরে বুদ্ধপার্কের কাছে একটি হোটেলে ছিলেন সুদীপবাবু। শনিবার সকালে হোটেলের একটি ঘর থেকে উদ্ধার হয় বিজেপি নেতার ঝুলন্ত দেহ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, হোটেলের ঘরে ফ্যানে গলায় ফাঁস লাগানো অবস্থায় সুদীপবাবুর দেহ উদ্ধার করা হয়। বিজেপি সূত্রে খবর, ধনিয়াখালি ২ নম্বর এলাকার মণ্ডল সভাপতি সুদীপ এবার পঞ্চায়েত নির্বাচনে গুরবাড়ি পঞ্চায়েতের গ্রাম সংসদের প্রার্থী ছিলেন।

দুদিন আগে বাড়ি থেকে বেরিয়েছিলেন সুদীপ ঘোষ। মাকে বলেছিলেন, মগড়ার একটি হোটেলে আছেন, চিন্তা না করতে। আজ সকালে সেই ছেলের মৃত্যু সংবাদ এল বাড়িতে। সুদীপের মা নিভা ঘোষ বলেন, "ছেলে বাইক নিয়ে যাওয়ার সময় বলে গেল তাড়াতাড়ি ফিরবে। গতকালও ফোনে কথা হল কাঁদছিল। কেন জানি না। তবে বলল, মা চিন্তা কোরো না।আমাকে বলেছিল মগড়ায় আছে। বিজেপি করে বলে হয়ত ওর কেউ শত্রু ছিল। আজ সকালে বাড়ি ফিরবে বলে ছিল।পুলিশ এসে খবর দিল ছেলে আর নেই।"

তাঁর স্বামী আত্মহত্যা করতে পারেন না বলে দাবী স্ত্রী অঞ্জলির। সুদীপের দিদি সুতপা ঘোষ বলেন, 'ভাই খুব উপকারি ছেলে ছিল। ওকে কেউ মেরে দিয়েছে। কী কারণে মৃত্যু হল তা জানতে আমরা তদন্ত চাই।' সুদীপের বাবা সুফলচন্দ্র ঘোষ বলেন, “বিজেপি করার জন্য মাঝেমধ্যেই ছেলেকে অনেকে হুমকি দিত। তারপরও ও কখনও ভয় পাইনি। তাই আত্মহত্যার বিষয়টি আমরা মানতে পারছি না। পুলিশ সঠিকভাবে তদন্ত করলেই প্রকৃত ঘটনা সামনে আসবে।'

পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তে। রিপোর্ট এলেই মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

আরও পড়ুন: আলিপুর জেলের জমি হস্তান্তরে অনিয়মের অভিযোগ শুভেন্দুর, মুখ্যসচিবকে চিঠি বিরোধী দলনেতার


```