Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

হাবড়ায় হুলস্থুল! টাকা দিয়েও মেলেনি পোশাক, প্রধানশিক্ষককে তালা বন্ধ করে রাখল ছাত্রছাত্রীরা

দ্য ওয়াল ব্যুরো: শনিবার হুলস্থুল কাণ্ড হাবড়ায়। একটি স্কুলে প্রধানশিক্ষককে (Habra school headmaster) তালা বন্ধ করে রেখে তুমুল বিক্ষোভ দেখাল ছাত্রছাত্রীরা। গুরুতর অভিযোগ প্রধানশিক্ষকের বিরুদ্ধে। বিক্ষোভকারী ছাত্রছাত্রীদের বক্তব্য অনুযায়ী, প্

হাবড়ায় হুলস্থুল! টাকা দিয়েও মেলেনি পোশাক, প্রধানশিক্ষককে তালা বন্ধ করে রাখল ছাত্রছাত্রীরা

শেষ আপডেট: 23 September 2023 14:55

দ্য ওয়াল ব্যুরো: শনিবার হুলস্থুল কাণ্ড হাবড়ায়। একটি স্কুলে প্রধানশিক্ষককে (Habra school headmaster) তালা বন্ধ করে রেখে তুমুল বিক্ষোভ দেখাল ছাত্রছাত্রীরা। গুরুতর অভিযোগ প্রধানশিক্ষকের বিরুদ্ধে। বিক্ষোভকারী ছাত্রছাত্রীদের বক্তব্য অনুযায়ী, প্রধানশিক্ষক প্রতারণা করেছেন তাঁদের সঙ্গে।

ঠিক কী ঘটেছে? (Habra school headmaster)

হাবড়ার এক নম্বর ব্লকের অধীনে রাজবল্লভপুর উচ্চমাধ্যমিক স্কুলে শনিবার উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। প্রধানশিক্ষককে নিজের ঘরে তালা বন্ধ করে আটক করে ছাত্রছাত্রীরা। ঘরের বাইরে চক দিয়ে লেখা হয় প্রধান শিক্ষক চোর। দীর্ঘ কয়েক ঘণ্টা বন্দি করে রাখা হয় প্রধানশিক্ষককে। পড়ুয়াদের মধ্যে স্লোগান ওঠে, 'প্রধানশিক্ষক দুর্নীতিবাজ!, চোর'।

জানা গেছে, বেশ কয়েক মাস আগে প্রধানশিক্ষক সেকেন্দার রবি দাস ছাত্রছাত্রীদের থেকে শারীরশিক্ষার ক্লাসের পোশাক তৈরি করার জন্য টাকা দেওয়ার কথা জানিয়েছিলেন। প্রধান শিক্ষকের নির্দেশ মতো নির্দিষ্ট অঙ্কের টাকা দিয়েও দিয়েছিলেন পড়ুয়ারা। তবে সেই টাকা দেওয়ার কয়েক মাস পেরিয়ে গেলেও এখনও নির্দিষ্ট পোশাক হাতে পাননি পড়ুয়ারা।

কবে পাবেন শারীর শিক্ষার পোশাক সেই কথা জানতেই শনিবার প্রধানশিক্ষকের সঙ্গে কথা বলতে যান কয়েকজন পড়ুয়া। তবে প্রধানশিক্ষক তাঁদের সে বিষয়ে কোনও রকম সদুত্তর দিতে পারেননি। বদলে তিনি জানান যে টাকা ছাত্রছাত্রীদের থেকে নেওয়া হয়েছিল তা বিদ্যালয়ের উন্নতিকল্পে ব্যবহার করা হয়েছে। এই কথা শুনেই ক্ষোভে ফেটে পড়েন পড়ুয়ারা। টাকা ফেরত চেয়ে শুরু হয় বিক্ষোভ প্রদর্শন। ছাত্রছাত্রীদের দাবি, প্রধানশিক্ষক নিজে টাকা নিলেও এখন সে কথা অস্বীকার করছেন। পড়ুয়াদের অনেকেই অভিযোগ তুলছেন, প্রধানশিক্ষক ব্যক্তিগত কাজে লাগিয়েছেন ছাত্রছাত্রীদের পোশাক বানানোর উদ্দেশ্যে সংগ্রহ করা অর্থ।

রাস্তা যেন মরণফাঁদ! জি টি রোড থেকে কোন্নগর স্টেশন যেতে নাভিঃশ্বাস বাসিন্দাদের


```