Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

পুজোর আগেই বুস্টার ডোজ দেওয়া শেষ করতে হবে, জেলাগুলিকে নির্দেশ স্বাস্থ্য সচিবের

দ্য ওয়াল ব্যুরো: সরকারের তরফে কোভিড ভ্যাকসিনের (Covid Vaccine) বুস্টার ডোজ (Booster Dose) দেওয়ার কাজ শেষ করতে হবে পুজোর আগেই। স্বাস্থ্য ভবনের বৈঠকে এদিন এমনটাই নির্দেশ দিলেন রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম। এদিন রাজ্যের সমস

পুজোর আগেই বুস্টার ডোজ দেওয়া শেষ করতে হবে, জেলাগুলিকে নির্দেশ স্বাস্থ্য সচিবের

শেষ আপডেট: 20 August 2022 10:44

দ্য ওয়াল ব্যুরো: সরকারের তরফে কোভিড ভ্যাকসিনের (Covid Vaccine) বুস্টার ডোজ (Booster Dose) দেওয়ার কাজ শেষ করতে হবে পুজোর আগেই। স্বাস্থ্য ভবনের বৈঠকে এদিন এমনটাই নির্দেশ দিলেন রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম।

এদিন রাজ্যের সমস্ত জেলাশাসক এবং জেলা স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন স্বাস্থ্য সচিব। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সেই বৈঠকেই কোভিডের বুস্টার ডোজ নিয়ে এমন সিদ্ধান্ত হয়েছে বলে খবর।

রাজ্যে বুস্টারের পাশাপাশি এখনও কোভিডের প্রথম ও দ্বিতীয় ডোজ ভ্যাকসিন দেওয়া চলছে। এ পর্যন্ত প্রথম ডোজ পেয়েছেন মোট ৭ কোটি ২৯ লক্ষ ২৬ হাজার ৮৩৫ জন। কোভিড টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৬ কোটি ৪৫ লক্ষ ৫৭ হাজার ৬৮৭ জনকে। এছাড়া বুস্টার ডোজ এখনও পর্যন্ত পেয়েছেন ১ কোটি ২১ লক্ষ ৬৫ হাজার ৯৭৮ জন।

কোভিড এখন অনেকটাই নিয়ন্ত্রণে। তবে পুজো আসছে। উৎসবের মরসুমে ভিড়ের মাঝে সংক্রমণ আরও বাড়তে পারে। জনগণের মাঝে কোভিডবিধিও এখন অনেকটাই শিথিল। অনেকেই রাস্তাঘাটে চলাফেরা করতে গিয়ে মাস্কটুকুও পরেন না। এই পরিস্থিতিতে বুস্টার ডোজের উপর জোর দেওয়া হচ্ছে। না হলে পুজোর পর সংক্রমণের গ্রাফ ফের ঊর্ধ্বমুখী হতে পারে। তবে কোভিড ভ্যাকসিনের প্রথম ও দ্বিতীয় ডোজ নিতে মানুষের মধ্যে যে উন্মাদনা দেখা গিয়েছিল, বুস্টার ডোজের ক্ষেত্রে সে আগ্রহ অনেকটাই কম। সেই প্রেক্ষিতেই জেলায় পুজোর আগে বুস্টার ডোজ দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দিলেন স্বাস্থ্য সচিব।

আরও পড়ুন: নকশালবাড়িতে বস্তাবন্দি কঙ্কাল উদ্ধার! দেখুন সেই ছবি


```