Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

যুবা এক্সপ্রেসে করে মালদহের পথে রাজ্যপাল, ট্রেনে বসে যাদবপুর নিয়ে ফোনে কথা

দ্য ওয়াল ব্যুরো: বন্দে ভারত এক্সপ্রেসের যান্ত্রিক গোলযোগের জেরে যুবা এক্সপ্রেসে চড়ে মালদহের পথে রাজ্যপাল (Governor) সিভি আনন্দ বোস। তবে ট্রেনে বসেও যাদবপুরের ব়্যাগিং সমস্যা নিয়ে তাঁকে মোবাইলে কথা বলতে দেখা গেল। প্রত্যক্ষদর্শীরা জানা

যুবা এক্সপ্রেসে করে মালদহের পথে রাজ্যপাল, ট্রেনে বসে যাদবপুর নিয়ে ফোনে কথা

শেষ আপডেট: 25 August 2023 06:11

দ্য ওয়াল ব্যুরো: বন্দে ভারত এক্সপ্রেসের যান্ত্রিক গোলযোগের জেরে যুবা এক্সপ্রেসে চড়ে মালদহের পথে রাজ্যপাল (Governor) সিভি আনন্দ বোস। তবে ট্রেনে বসেও যাদবপুরের ব়্যাগিং সমস্যা নিয়ে তাঁকে মোবাইলে কথা বলতে দেখা গেল।

প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, চলন্ত ট্রেনের মধ্যে রাজ্যপাল (Governor) কখনও জনসাধারণের অভিযোগের প্রতিক্রিয়া জানিয়েছেন। কখনও বা ফোনেই সেরে নিয়েছেন বিভিন্ন নির্দেশ। যাদবপুরে ছাত্র মৃত্যুর ঘটনার জেরে সামনে আসা ব়্যাগিং ইস্যুতেও যাদবপুরের অন্তর্বর্তী উপাচার্য এবং একাংশ পড়ুয়ার সঙ্গে কথা বলেছেন।

গত ৯ অগস্ট যাদবপুরের হস্টেলে মর্মান্তিক মৃত্যু হয় এক পড়ুয়ার। ওই ঘটনায় সামনে এসেছে র‍্যাগিংয়ের অভিযোগ। বৃহস্পতিবারই এবিষয়ে যাদবপুরের উপাচার্যের সঙ্গে বৈঠক করেন রাজ্যপাল। সামগ্রিকভাবে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির ক্যাম্পাসকে র‍্যাগিং মুক্ত করতে ইসরোর চেয়ারম্যান এস সোমনাথের সঙ্গে যোগাযোগ করেছেন রাজ্যপাল এবং বিশ্ববিদ্যালয়গুলির আচার্য সিভি আনন্দ বোস।

https://twitter.com/TheWallTweets/status/1694950191106052517

সূত্রের খবর, বাংলার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে (west Bengal universities) র‍্যাগিং রুখতে উন্নত প্রযুক্তি আনার ক্ষেত্রে রাজ্যপালকে সব ধরনের সাহায্য করার প্রস্তাব দিয়েছে ইসরো (ISRO anti ragging technology)। এবিষযে এদিন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে মোবাইলে বেশ কিছুক্ষণ কথা বলতে দেখা যায় তাঁকে।

ব়্যাগিংয়ের মতো ‘অসুখ’ চিরতরে নির্মূল করতে কী ধরনের প্রযুক্তি কার্যকর হতে পারে সে ব্যাপারে জানতে চেয়েছিলেন রাজ্যপাল। এছাড়া হায়দরাবাদের অ্যাডরিনের সঙ্গেও আলোচনা করেছেন রাজ্যপাল তথা আচার্য (ISRO anti ragging technology)। তারপরেই এ ব্যাপারে সাহায্য করতে চেয়ে ইসরো সবুজ সংকেত দিয়েছে।

ব়্যাগিংয়ের প্রশ্নে রাজ্যপাল কালক্ষেপ করতে চান না। বৃহস্পতিবারই বৈঠকে যাদবপুরের উপাচার্যকে একথা স্পষ্ট করে জানিয়েছিলেন রাজ্যপাল। সেকারণেই এদিন মালদহ সফরের মাঝেও ট্রেন পথের প্রায় পুরোটা তিনি মোবাইলে ওই সংক্রান্ত বিষয়েই ব্যস্ত ছিলেন বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

বুধবার মর্মান্তিক দুর্ঘটনা ঘটে মিজোরামের আইজলে (Mizoram rail bridge accident)। শ্রমিকরা কাজ করার সময় আচমকাই ভেঙে পড়ে একটি নির্মীয়মাণ রেল সেতু। তাতেই মৃত্যু হয় বাংলার ২৩ জন পরিযায়ী শ্রমিকের। জানা যায়, মৃতেরা সকলেই মালদহের বাসিন্দা। 

তাঁদের মধ্যে ১১ জনের বাড়ি রতুয়া ২ নম্বর ব্লকের চৌদুয়ার গ্রামে। এছাড়া ইংরেজবাজার, কালিয়াচক এবং গাজলেরও কয়েকজন রয়েছে। মৃতদের পরিবারের সঙ্গে দেখা করে পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যপাল শুক্রবার সকালে বন্দে ভারত ট্রেনে মালদহ যাওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু শেষ মুহূর্তে যান্ত্রিক গোলযোগের কারণে শুক্রবার নির্দিষ্ট সময়ে হাওড়া স্টেশন থেকে ছাড়েনি হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারতে এক্সপ্রেস। বিকল্প ট্রেনের ব্যবস্থা করে রেল। নির্ধারিত সময়ের প্রায় এক ঘণ্টা পরে অর্থাৎ সাতটা নাগাদ বিকল্প ট্রেনে চড়েই মালদহের উদ্দেশ্যে রওনা দেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোস। 

আরও পড়ুন: হঠাৎ বসে গেল রেলের ট্র্যাক, বনগাঁ-শিয়ালদহ শাখায় বিপর্যস্ত রেল পরিষেবা


```