
শেষ আপডেট: 1 June 2018 15:08
দ্য ওয়াল ব্যুরো: কলকাতা থেকে শিলিগুড়ি, কোচবিহার এবং কান্দি যাওয়ার জন্য নতুন পাঁচটি শীততাপ নিয়ন্ত্রিত ভলভো বাস নামালো পরিবহণ দফতর। শুক্রবার এর উদ্বোধন করেন পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী।
প্রতিদিন চলবে এই বাস। কলকাতা-শিলিগুড়ি রুটে দুটি, কলকাতা-কোচবিহার রুটে দুটি এবং একটি বাস চলবে কলকাতা-কান্দি রুটে। কলকাতা-কোচবিহার রুটের বাস্টি যাবে আলিপুরদুয়ার পর্যন্ত। ধর্মতলা থেকে শিলিগুড়ি যাওয়ার বাস ছাড়বে সন্ধে সাড়ে ছ’টায়। কোচবিহার যাওয়ার বাস ছাড়ার সময় বিকেল সাড়ে পাঁচটা। কান্দির বাসের যাত্রা শুরু হবে বিকেল পাঁচটা বেজে দশ মিনিটে। শিলিগুড়ির ভাড়া ১২০০ টাকা, কোচবিহারের ভাড়া ১৫০০ টাকা, আলিপুরদুয়ার ১৫৫০ টাকা এবং কান্দির ভাড়া ৪৪০ টাকা।
ছবি দেবাশিস রায়