Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

পাঁচটি ভাইরাস ঘটিত রোগকে সংক্রামক বলে চিহ্নিত করল নবান্ন, কোয়ারেন্টাইন বাবদ ছুটি পাবেন কর্মীরা

দ্য ওয়াল ব্যুরো: করোনাভাইরাসের সংক্রমণকে বিশ্বজোড়া মহামারী বলে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু। কারও শরীরে কোভিডের সংক্রমণ হলে বা পরিবারের কেউ আক্রান্ত হলে কোয়ারেন্টাইনে যাওয়া বাধ্যতামূলক। কিন্তু কোভিড ছাড়াও আরও চারটি ভাইরাস ঘটিত র

পাঁচটি ভাইরাস ঘটিত রোগকে সংক্রামক বলে চিহ্নিত করল নবান্ন, কোয়ারেন্টাইন বাবদ ছুটি পাবেন কর্মীরা

শেষ আপডেট: 17 November 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: করোনাভাইরাসের সংক্রমণকে বিশ্বজোড়া মহামারী বলে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু। কারও শরীরে কোভিডের সংক্রমণ হলে বা পরিবারের কেউ আক্রান্ত হলে কোয়ারেন্টাইনে যাওয়া বাধ্যতামূলক। কিন্তু কোভিড ছাড়াও আরও চারটি ভাইরাস ঘটিত রোগকে সংক্রামক বলে খাতায়কলমে চিহ্নিত করল নবান্ন। সেগুলি হল- ১) সার্স তথা সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম ২) মার্স তথা মিডল ইস্ট রেসপিরেটরি সিনড্রোম ৩) এভিয়ান/ নভেল ইনফ্লুয়েঞ্জা ৪) ক্রিমিন কঙ্গো হেমারেজিক ফিভার রাজ্য সরকারের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি কর্মীদের কারও শরীরে এই পাঁচ ভাইরাসের (কোভিড সহ) মধ্যে কোনও একটির সংক্রমণ ঘটলে বা তাঁদের পরিবারের কেউ আক্রান্ত হলে তাঁরা ১৪ দিনের কোয়ারেন্টাইনে যেতে পারেন। তবে সে জন্য টেস্ট রিপোর্ট দফতরকে দেখাতে হবে। পরে নবান্ন সূত্রে বলা হয়েছে, কর্মীরা ১৪ দিন কোয়েরেন্টাইনে থাকতে পারবেন এবং সর্বোচ্চ ২১ দিনের ছুটি পাবেন। সে জন্য কোনও বেতন কাটা হবে না।

```