Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

Gorumara: গন্ডার গণনা শুরু, চ্যাম্পিয়ন-কান কাটাদের গুনতে বিরাট আয়োজন, পর্যটক প্রবেশ নিষিদ্ধ

দ্য ওয়াল ব্যুরো: দু’দিন আগেই জলদাপাড়া জাতীয় উদ্যানে গন্ডার গণনার কাজ শেষ হয়েছে। মঙ্গলবার থেকে জলপাইগুড়ির গরুমারা (Gorumara) জাতীয় উদ্যানে (National Park) গন্ডার সুমারির (Rhino Sumari) কাজ শুরু করল রাজ্যের বনদফতর। বিপুল আয়োজনে শুরু হল গন্ডা

Gorumara: গন্ডার গণনা শুরু, চ্যাম্পিয়ন-কান কাটাদের গুনতে বিরাট আয়োজন, পর্যটক প্রবেশ নিষিদ্ধ

শেষ আপডেট: 29 March 2022 17:00

দ্য ওয়াল ব্যুরো: দু’দিন আগেই জলদাপাড়া জাতীয় উদ্যানে গন্ডার গণনার কাজ শেষ হয়েছে। মঙ্গলবার থেকে জলপাইগুড়ির গরুমারা (Gorumara) জাতীয় উদ্যানে (National Park) গন্ডার সুমারির (Rhino Sumari) কাজ শুরু করল রাজ্যের বনদফতর। বিপুল আয়োজনে শুরু হল গন্ডার গণনার কাজ। চলবে বুধবার পর্যন্ত।

গরুমারা জাতীয় উদ্যানে একশৃঙ্গ গন্ডার পাওয়া যায়। ২০১৯ সালে শেষবার যখন গন্ডার সুমারি হয়েছিল তখন সংখ্যা ছিল ৫২টি। বন দফতরের আশা, এবার সেই সংখ্যা কিছুটা হলেও বাড়বে।

আরও পড়ুনঃ অগ্রদ্বীপের গোপীনাথকে সন্তানরূপে পালন! ভগবানই করেন ভক্ত গোবিন্দ ঘোষের শ্রাদ্ধ

কী ভাবে গণনা হবে গন্ডারের?

এমনিতে গরুমারা জাতীয় উদ্যান ৮০ বর্গ কিলোমিটার। কিন্তু গন্ডার গণনা হবে ২৫০ বর্গ কিলোমিটার এলাকায়। জলঢাকা, চাপড়ামারি, ডায়না-মোট ৫০টি এলাকা ভাগ করে গন্ডার গুণবে ৫০টি দল।

এই দলে বনকর্মীরা ছাড়াও থাকছেন অনেক স্বেচ্ছাসেবী ও পরিবেশ সংগঠনের কর্মীরা। সঙ্গে থাকছে একটি করে কুনকি হাতি। জিপিএস টড়্যাক্র থাকছে প্রতিটি টিমের কাছে।

আরও পড়ুনঃ বাঁকুড়ায় ভয়ঙ্কর দুর্ঘটনা! স্কুল থেকে ফেরার পথেই ট্রাকের ধাক্কায় শেষ দুই ছাত্র

গরু সব গন্ডারের সচিত্র পরিচয়পত্র রয়েছে। তাদের কারও নাম চ্যাম্পিয়ন তো কারও নাম কানখাড়া বা কান কাটা। সবার আইকার্ড রয়েছে। বোতল সিং নামের একটা গন্ডার ছিল। তার শৃঙ্গটি বোতলের মতো ছিল বলে ওই নাম রাখা হয়েছিল। কিন্তু সে মারা গিয়েছে।

গন্ডার সুমারির দায়িত্বে থাকা এক আধিকারিক জানিয়েছেন, প্রত্যেক টিমের কাছে স্কেচ করার সামগ্রী রয়েছে। চোখে দেখার সঙ্গে সঙ্গে সেই গন্ডারটির শরীরের চিহ্ন তাতে আঁকা হচ্ছে। যাতে গুলিয়ে না যায়। এখন দেখার বুধবার গণনা শেষে কত দাঁড়ায় গরুমারার গন্ডার সংখ্যা।


```