Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!

বিয়ের প্রস্তাবে না, তরুণীর বাবাকে হেনস্থা! লজ্জায় গলায় দড়ি কুলপির কলেজ ছাত্রীর

দ্য ওয়াল ব্যুরো: লাগাতার উত্ত্যক্ত করছিল প্রতিবেশী যুবক। অভিযোগ, বিয়ের প্রস্তাবে না করে দেওয়ায় ওই ছাত্রীর পাশাপাশি তার পরিবারের সদস্যদের‌ও বারে বারে হেনস্থা করে অভিযুক্ত যুবকের পরিবার। শেষ পর্যন্ত এই ঝামেলা থেকে মুক্তি পেতে রবিবার সকালে

বিয়ের প্রস্তাবে না, তরুণীর বাবাকে হেনস্থা! লজ্জায় গলায় দড়ি কুলপির কলেজ ছাত্রীর

শেষ আপডেট: 13 February 2022 14:49

দ্য ওয়াল ব্যুরো: লাগাতার উত্ত্যক্ত করছিল প্রতিবেশী যুবক। অভিযোগ, বিয়ের প্রস্তাবে না করে দেওয়ায় ওই ছাত্রীর পাশাপাশি তার পরিবারের সদস্যদের‌ও বারে বারে হেনস্থা করে অভিযুক্ত যুবকের পরিবার। শেষ পর্যন্ত এই ঝামেলা থেকে মুক্তি পেতে রবিবার সকালে আত্মঘাতী হওয়ার চেষ্টা করে দক্ষিণ ২৪ পরগনার কুলপি থানার রায়পুরের ওই কলেজ ছাত্রী। যদিও পরিজনদের তৎপরতায় শেষ পর্যন্ত বিপদ এড়ানো গিয়েছে। প্রাণে বেঁচেছেন ওই ছাত্রী। ছাত্রীর অভিযোগ, বিয়ে করার জন্য অস্বাভাবিক চাপ দিত ছেলেটি। হুমকি দিত আত্মহত্যা করার। বলত, ছাত্রীর জন্য তার জীবন নষ্ট হচ্ছে নাকি। তাঁর কথায়, "কোনও দিন আমার বাবার কোনও অপমান হয়নি। ওরা এমন ভাবে অপমান করল। ওখানে আমি বিয়ে করতেই চাইনি।" এই ঘটনায় বাপন বণিক নামে এক প্রতিবেশী যুবকের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে ছাত্রীর পরিবার। ছাত্রীর বাবা রঞ্জিত বণিক বলেন, "বাপন বছর খানেক আগে ফোন করে বিয়ের প্রস্তাব দিয়েছিল। আমার মেয়ে না করে দেয়। এর পরেও উত্ত্যক্ত করতেই থাকে, তার পরে ওর মা বাপনদের বাড়িতে বারণ করতে যায়। ওঁকেও অপমান করে। কাল আমি যাই ওদের সাবধান করতে, ওরা উল্টে আমায় গালাগালি করে। আজ সকালেও তাই হয়। আমি গুরুত্ব না দিয়ে কাজে চলে যাই। তার পরে শুনলাম মেয়ে এই কাণ্ড ঘটিয়েছে। আমি মেয়েকে বুঝিয়েছি, ও এখন পড়াশোনা করুক। তার পরে যা হয় হবে। কিন্তু বাপন ওর পড়াশোনা ঘুচিয়ে ছেড়েছে।" রবিবার সকালের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে কুলপিতে। ওই কলেজছাত্রী গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করলেও পরিবারের সদস্যরা তাকে দ্রুত কুলপি ব্লক প্রাথমিক হাসপাতালে নিয়ে যায়। সেখানকার চিকিৎসকদের তৎপরতাতেই প্রাণ বাঁচানো গিয়েছে ওই ছাত্রীর।

```