Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

জনতা হিমঘরে গ্যাস লিক, অসুস্থদের ভর্তি করা হল হাসপাতালে, জলপাইগুড়ি শহরে হুলস্থুল

শনিবার সকালে হিমঘরের শীতাতপ নিয়ন্ত্রনের যন্ত্র মেরামতের সময় পাইপ ফেটে গ্যাস বের হতে থাকে। গ্যাসের গন্ধে আশেপাশের মানুষের তীব্র অস্বস্তি শুরু হয়। আতঙ্কিত হয়ে পড়েন তাঁরা। গ্যাসে অসুস্থ হয়ে পড়েন হিমঘরের দুই কর্মী।

জনতা হিমঘরে গ্যাস লিক, অসুস্থদের ভর্তি করা হল হাসপাতালে, জলপাইগুড়ি শহরে হুলস্থুল

শেষ আপডেট: 9 March 2024 12:26

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: ঘুঘুডাঙায় জনতা হিমঘরে গ্যাস লিক হয়ে সকাল সকাল হুলস্থুল বাঁধল জলপাইগুড়ি শহরে।  সকাল সাড়ে আটটা নাগাদ হিমঘর থেকে এলাকায় ছড়িয়ে পড়ে বিষাক্ত অ্যামোনিয়া গ্যাস। পরিস্থিতি সামাল দিতে জলপাইগুড়ি থেকে পৌঁছয় দমকল বাহিনী। খবর দেওয়া হয় হলদিবাড়ি দমকল কেন্দ্রেও। বিপর্যয় সামাল দিতে ডেকে পাঠানো হয় এনডিআরএফ টিমকেও। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ি ঘুঘুডাঙা এলাকায়। 

জানা গেছে ঘুগুডাঙার ট্যাপরামারি এলাকায় ওই হিমঘরে ১ লক্ষ ৯৫ হাজার ৩৬৮ কুইন্টাল আলু রাখার ব্যবস্থা রয়েছে। শনিবার সকালে হিমঘরের শীতাতপ নিয়ন্ত্রনের যন্ত্র মেরামতের সময় পাইপ ফেটে গ্যাস বের হতে থাকে। গ্যাসের গন্ধে আশেপাশের মানুষের তীব্র অস্বস্তি শুরু হয়। আতঙ্কিত হয়ে পড়েন তাঁরা। গ্যাসে অসুস্থ হয়ে পড়েন হিমঘরের দুই কর্মী। খবর পেয়ে পুলিশ, দমকল কর্মীরা সঙ্গে সঙ্গে হিমঘরে পৌঁছয়। অসুস্থ ওই কর্মীদের উদ্ধার করে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে।

ডায়মন্ডহারবার থেকে জলপাইগুড়ি জনতা হিমঘরে কাজ করতে এসেছেন উরগান শেখ। তিনি বলেন, "আজ সকালে আমরা হিমঘরে কাজ করছিলাম। আচমকাই গ্যাস লিক হয়। তীব্র গন্ধ বের হতে থাকে। হিমঘরের মধ্যেই আমাদের দুই সহকর্মী অসুস্থ হয়ে পড়ে। আমরা প্রাণভয়ে পালিয়ে আসি। দুজনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসা চলছে তাদের।"


```