Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

ঘর বাঁচাতে গঙ্গায় ম্যানগ্রোভ বসাচ্ছেন আবাসনের বাসিন্দারা

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: তৈরি হওয়ার সময়ের রোমান্টিকতা ফিকে হচ্ছে ধীরে ধীরে।  বরং এগিয়ে আসছে গঙ্গা, এই ভয়টাই জাঁকিয়ে বসছে। ম্যানগ্রোভ বসিয়ে গঙ্গা ভাঙন রুখতে তৎপর হলেন উত্তরপাড়ার একটি আবাসনের বাসিন্দারা। উত্তরপাড়া থেকে গুপ্তিপ

ঘর বাঁচাতে গঙ্গায় ম্যানগ্রোভ বসাচ্ছেন আবাসনের বাসিন্দারা

শেষ আপডেট: 30 June 2023 08:46

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: তৈরি হওয়ার সময়ের রোমান্টিকতা ফিকে হচ্ছে ধীরে ধীরে।  বরং এগিয়ে আসছে গঙ্গা, এই ভয়টাই জাঁকিয়ে বসছে। ম্যানগ্রোভ বসিয়ে গঙ্গা ভাঙন রুখতে তৎপর হলেন উত্তরপাড়ার একটি আবাসনের বাসিন্দারা।

উত্তরপাড়া থেকে গুপ্তিপাড়া, শহর থেকে গ্রাম বিস্তীর্ণ এলাকা রয়েছে গঙ্গানদীর পারে। বলাগড়ের ভাঙন সমস্যা দীর্ঘদিনের। উত্তরপাড়া, চন্দননগর, কোন্নগরের মতো শহরাঞ্চলেও গঙ্গার পার ভাঙছে। এদিকে নগরায়নের চাপে গঙ্গার পারে গড়ে উঠছে একের পর এক আবাসন। উত্তরপাড়ার এই আবাসন যখন তৈরি হয় তখন গঙ্গার অবস্থান ছিল বেশ কিছুটা দূরে। পার ভেঙে এখন কাছে আসতে শুরু করেছে গঙ্গা। তাই ম্যানগ্রোভ লাগিয়ে ভাঙন ঠেকাতে উদ্যোগ নিল উত্তরপাড়ার আবাসন।

আগে চন্দননগর কলেজ থেকে ম্যানগ্রোভ লাগানো হয়েছিল গঙ্গার পারে। এবার উত্তরপাড়ার আবাসনের পক্ষে পাঁচ হাজার বিভিন্ন প্রজাতির ম্যানগ্রোভ বসানো হল।

দেড় লাখ টাকায় ছ’মাসের শিশুকে বিক্রি, পাঁচ ঘণ্টার মধ্যে চন্দননগর থেকে উদ্ধার করল পুলিশ


```