Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে

Gaighata: প্রেমিকা ব্লক করেছেন! অভিমানে গলায় দড়ি দিলেন গাইঘাটার যুবক

দ্য ওয়াল ব্যুরো: প্রেমে বিচ্ছেদ আজকাল আর নতুন নয়। তবু সেই বিচ্ছেদই আরও এক মৃত্যু ডেকে আনল (Breakup)। মুম্বইতে আত্মঘাতী হলেন গাইঘাটার যুবক সজল (Gaighata)। আরও পড়ুন: কানে বাঙালির জয়জয়কার! শৌনক সেনের ডকুমেন্টরি পেল 'দ্য গোল্ডেন আই অ্যাওয

Gaighata: প্রেমিকা ব্লক করেছেন! অভিমানে গলায় দড়ি দিলেন গাইঘাটার যুবক

শেষ আপডেট: 29 May 2022 04:13

দ্য ওয়াল ব্যুরো: প্রেমে বিচ্ছেদ আজকাল আর নতুন নয়। তবু সেই বিচ্ছেদই আরও এক মৃত্যু ডেকে আনল (Breakup)। মুম্বইতে আত্মঘাতী হলেন গাইঘাটার যুবক সজল (Gaighata)।

আরও পড়ুন: কানে বাঙালির জয়জয়কার! শৌনক সেনের ডকুমেন্টরি পেল 'দ্য গোল্ডেন আই অ্যাওয়ার্ড’

জানা গেছে, গাইঘাটার (Gaighata) বাসিন্দা সজল কুমার বিশ্বাস কর্মসূত্রে মুম্বইতে (Mumbai) থাকতেন। সেখানেই একটি হোটেলে কাজ করতেন তিনি। গাইঘাটার এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তাঁর। সম্প্রতি বিয়ে ঠিক হয়ে যাওয়ায় সে কথা সজলকে নিজেই জানিয়েছিলেন ওই তরুণী। তারপর থেকেই মানসিক অবসাদে ভুগছিলেন সজল। শুক্রবার গাইঘাটার বাড়িতে খবর আসে, তাঁদের ছেলে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। এমন খবর শুনে ভেঙে পড়েছেন পরিবারের লোকজন।

জানা গেছে, ওই তরুণী সজলদের পাশের গ্রামেই থাকতেন। সজলের প্রেমিকা হিসেবে তাঁদের বাড়িতেও প্রায়ই যাতায়াত ছিল তাঁর। সবাই তাঁদের সম্পর্কের কথা জানতেন। দীর্ঘ ৬-৭ বছর ধরে এই সম্পর্কে ছিলেন সজল।

কিন্তু সম্প্রতি ওই তরুণীর অন্যত্র বিয়ে ঠিক হয়। সজলের সঙ্গে এরপর আর সম্পর্ক রাখতে চাননি তিনি। সব জানিয়ে দিয়ে সজলকে তিনি ব্লক করে দেন বলে অভিযোগ, ভেঙে যায় এতদিনের সম্পর্ক। মানসিক অবসাদ গ্রাস করে সজলকে। বাড়িতে ফোন করে অবসাদের কথা জানিয়েছিলেন সজল। বাড়ির লোকও নিয়মিত ফোন করে তাঁর খোঁজ নিচ্ছিলেন। কিন্তু বৃহস্পতিবার থেকে আর ফোনে যোগাযোগ করা যায়নি সজলের সঙ্গে।

শুক্রবার সজলের গাইঘাটার বাড়িতে খবর আসে, গলায় দড়ি দিয়েছেন তাঁদের বাড়ির ছেলে। মাথায় যেন আকাশ ভেঙে পড়ে সজলের মায়ের। ওই তরুণীর শাস্তির দাবি জানিয়েছেন তিনি।

এদিকে তরুণী এবং তাঁর পরিবারের বক্তব্য সজলের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক ছিল না। তাঁরা কেবল বন্ধু ছিলেন। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গাইঘাটায়। এলাকা থমথম করছে।  


```