Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

Fuel Price Hike: কলকাতায় পেট্রোল ১১৫ পার, ডিজেলও ১০০ ছুঁল বলে! জ্বালানির ছ্যাঁকা অব্যাহত

দ্য ওয়াল ব্যুরো: পেট্রোল ডিজেলের দাম বুধবার ফের বাড়ল (Fuel Price Hike)। এই নিয়ে ১৬ দিনে ১৪ বার বাড়ল জ্বালানির দাম (Petrol)। রাজ্যের একাধিক জেলায় ডিজেলের (Diesel) দাম ১০০ ছাড়িয়ে গিয়েছে। পেট্রোলের দামে সব রেকর্ড ভেঙে গেছে কলকাতায়।

Fuel Price Hike: কলকাতায় পেট্রোল ১১৫ পার, ডিজেলও ১০০ ছুঁল বলে! জ্বালানির ছ্যাঁকা অব্যাহত

শেষ আপডেট: 6 April 2022 07:05

দ্য ওয়াল ব্যুরো: পেট্রোল ডিজেলের দাম বুধবার ফের বাড়ল (Fuel Price Hike)। এই নিয়ে ১৬ দিনে ১৪ বার বাড়ল জ্বালানির দাম (Petrol)। রাজ্যের একাধিক জেলায় ডিজেলের (Diesel) দাম ১০০ ছাড়িয়ে গিয়েছে। পেট্রোলের দামে সব রেকর্ড ভেঙে গেছে কলকাতায়।

কলকাতায় এক লিটার পেট্রোলের নতুন দাম হয়েছে ১১৫ টাকা ১২ পয়সা। বুধবার ৮৪ পয়সা দাম বেড়েছে পেট্রোলের। এছাড়া ডিজেলের দাম নতুন করে বেড়েছে ৮১ পয়সা। কলকাতায় এখন ডিজেল বিকোচ্ছে ৯৯ টাকা ৮৩ পয়সা প্রতি লিটার দরে।

আরও পড়ুন: মহেশতলায় বধূকে ধারালো অস্ত্র নিয়ে আক্রমণ! বালতিতে থুতু ছেটানো নিয়ে বচসা

গত কয়েকদিন ধরে লাগাতার পেট্রোলের দাম বাড়ছে। ১৬ দিনের মধ্যে ১৪ বার বেড়েছে এই দাম। দু’দিন শুধু মূল্যবৃদ্ধি স্থগিত ছিল। এই নিয়ে গত ১৬ দিনে পেট্রোলের দাম বাড়ল মোট ১০ টাকা ৪৫ পয়সা। এছাড়া ডিজেলের দাম মোট বেড়েছে ১০টাকা ৪ পয়সা।

একদিনে ইউরোপের যুদ্ধ, অন্যদিকে ভারতে পাঁচ রাজ্যের ভোটও মিটে গেছে। তাই এবার চড়চড় করে জ্বালানি তেলের দাম বাড়তে শুরু করেছে। মূল্যবৃদ্ধিতে লাগাম টানা যাচ্ছে না কিছুতেই। পেট্রোল ডিজেলের দাম বাড়তে শুরু করায় বহুমূল্য হয়ে উঠছে নিত্যপ্রয়োজনীয় জিনিসের বাজারও। কপালে হাত পড়েছে আমজনতার। কিছুদিন আগে রান্নার গ্যাসের দামও এক ধাক্কায় ৫০ টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে। এলপিজি সিলিন্ডারের দাম এখন প্রায় হাজার টাকার কাছাকাছি দাঁড়িয়েছে।


```