Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

দমকা ‘এয়ার’ এবার দমদমেও, সংশোধনাগারে চালু হল রেডিও

দ্য ওয়াল ব্যুরো: লেট এয়ার কাম... ঘরে বাতাস আসুক। জানলা খুলে একথা বলেছিলেন সাহেবের স্ত্রী। মানে বিবিসি থেকে ইন্ডিয়ান স্টেট ব্রডকাস্টিং সার্ভিসের দায়িত্ব নিয়ে আসা লায়নেল ফিল্ডেনের স্ত্রী। এয়ার, এ-আই-আর... অল ইন্ডিয়া রেডিও... আইডিয়াটা তাঁর মাথ

দমকা ‘এয়ার’ এবার দমদমেও, সংশোধনাগারে চালু হল রেডিও

শেষ আপডেট: 8 February 2020 16:13

দ্য ওয়াল ব্যুরো: লেট এয়ার কাম... ঘরে বাতাস আসুক। জানলা খুলে একথা বলেছিলেন সাহেবের স্ত্রী। মানে বিবিসি থেকে ইন্ডিয়ান স্টেট ব্রডকাস্টিং সার্ভিসের দায়িত্ব নিয়ে আসা লায়নেল ফিল্ডেনের স্ত্রী। এয়ার, এ-আই-আর... অল ইন্ডিয়া রেডিও... আইডিয়াটা তাঁর মাথায় খেলে গিয়েছিল। পরে একটি অনুষ্ঠানে ভাইসরয়কে তিনি সেকথা বলেন। দমকা বাতাসে ইন্ডিয়ান স্টেট ব্রডকাস্টিং সার্ভিস হয়ে যায় অল ইন্ডিয়া রেডিও। দমকা বাতাস এখন দমদম কেন্দ্রীয় সংশোধনাগারেও। সেখানেও চালু হয়ে গেল রাজ্যের সংশোধনাগারে প্রথম ইন্টারন্যাল রেডিও স্টেশন। বাইরের শ্রোতারা এখানের কোনও অনুষ্ঠান শুনতে পারবেন না, শুধুমাত্র দমদম কেন্দ্রীয় সংশোধনাগারের মধ্যেই এর সম্প্রচার সীমাবদ্ধ থাকবে। তাতেই বা কম কী! এখানে চার হাজার শ্রোতা পাবেন তাঁরা। আপাতত ৬৩জন রয়েছেন প্যানেলে। তথ্যপ্রযুক্তি ও অন্য টেকনোলজিক্যাল সহায়তা আপাতত দিচ্ছে রাজ্য সরকার। এইসব কাজ শিখিয়ে দেওয়া হচ্ছে বন্দিদের যাতে তাঁরা নিজেরাই স্টেশন পরিচালনা করতে পারেন। যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত তিনজন এবং অন্য আরও দু’জন বন্দি প্রথম দিন কাজ করলেন রেডিও জকি হিসাবে। এই পাঁচজন হলেন তুহিন রায়, পীযূষ ঘোষ, জয়ন্ত সিংহ, জিনিয়া নন্দী ও মনুয়া মজুমদার। এঁরা আগে থেকেই সংশোধনাগারের সাংস্কৃতিক কাজের সঙ্গে যুক্ত ছিলেন। প্রেমিককে সঙ্গে নিয়ে বাংলাদেশী স্বামীকে হত্যার অভিযোগে বারাসতের মনুয়া একসময় বেশ পরিচিত নাম হয়ে উঠেছিলেন। সম্প্রতি যাঁদের কণ্ঠস্বর পরীক্ষা করে দেখা গেছে যে সেগুলি সম্প্রচারের উপযুক্ত তার মধ্যে প্রথম দিন সুযোগ পান এই পাঁচজন। এই রেডিও স্টেশনের নাম দেওয়া হয়েছে ‘রেডিও দমদম’। রেডিও স্টেশনের উদ্বোধনে এদিন উপস্থিত ছিলেন রাজ্যের কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। কারা বিভাগের মহানির্দেশক অরুণকুমার গুপ্তা জানান, রাজ্যের অন্য কেন্দ্রীয় সংশোধনাগারেও চালু হবে এই ধরনের রেডিও স্টেশন।

```