Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

কাটোয়া হাসপাতাল চত্বরেই দালাল চক্রের ফাঁদ! গ্রেফতার দুই প্রতারক

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: প্রতিবন্ধী সার্টিফিকেট করাতে গিয়ে দালাল চক্রের ফাঁদে পা দিয়েছিলেন অনেকেই। টাকাও খুইয়েছিলেন। শেষমেশ কাটোয়া মহকুমা হাসপাতালে ছড়িয়ে পড়া দালাল চক্রের (Frauds Arrested) জাল কাটল পুলিশ। বুধবার দুই দালালকে হাতে-না

কাটোয়া হাসপাতাল চত্বরেই দালাল চক্রের ফাঁদ! গ্রেফতার দুই প্রতারক

শেষ আপডেট: 30 November 2022 13:19

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: প্রতিবন্ধী সার্টিফিকেট করাতে গিয়ে দালাল চক্রের ফাঁদে পা দিয়েছিলেন অনেকেই। টাকাও খুইয়েছিলেন। শেষমেশ কাটোয়া মহকুমা হাসপাতালে ছড়িয়ে পড়া দালাল চক্রের (Frauds Arrested) জাল কাটল পুলিশ। বুধবার দুই দালালকে হাতে-নাতে ধরে ফেলল তারা।

কয়েকদিন আগে গাঙ্গুলি ডাঙার বাসিন্দা মানোয়ারা বিবি নিজের জন্য প্রতিবন্ধী সার্টিফিকেট করাতে গিয়েছিলেন কাটোয়া হাসপাতালে (Katwa Hospital)। তখন তিনি দুজন দালালের ফাঁদে পা দেন বলে অভিযোগ।

মানোয়ারার অভিযোগ করেন, ওই দিন গোপাল দাস ও বাসুদেব দাস নামে দুই প্রতারকের সঙ্গে তাঁর পরিচয় হয়েছিল। তাঁরা হাসপাতালের কর্মী হিসেবে পরিচয় দেয়। মানোয়ারাকে বলে, প্রতিবন্ধী সার্টিফিকেট বের করে দেবে। এরপর মানোয়ারার কাছ থেকে দু'বারে এক হাজার টাকা নেয় তারা। সেইসঙ্গে ৩০ নভেম্বরের মধ্যে সার্টিফিকেট জোগার করে দেওয়ার প্রতিশ্রুতি দেয়।

তাঁদের কথা মতো বুধবার হাসপাতালে গিয়েছিলেন মানোয়ারা। কিন্তু গোপাল ও বাসুদেব জানায়, সার্টিফিকেট তৈরি হয়নি। তারা আরও পাঁচশো টাকা দাবি করে । তাতে সন্দেহ হয় মানোয়ারার। খোঁজ খবর নিয়ে জানতে পারেন, ওই দু'জন দীর্ঘদিন ধরে হাসপাতালে প্রতারণার জাল বিছিয়ে রেখেছে।

দাউদাউ জ্বলছে ডোমজুড়ের তুলোর গুদাম, একদিনে হাওড়ায় পরপর বিধ্বংসী আগুন

শুধু মানোয়ারাই নন, ওই দুই প্রতারকের ফাঁদে পা দিয়েছেন আরও অনেকেই। তাদের মধ্যে মঙ্গলকোটের খুঁড়তুবা গ্রামের আনাইল সেখ ও কেতুগ্রামের বিষ্ণুপুর গ্রামের রাজু প্রামানিকও রয়েছেন। তাঁদের কাছ থেকেও সার্টিফিকেটের করিয়ে দেওয়ার নাম করে টাকা হাতিয়েছে এই দু'জন।

মানোয়ারা ও তাঁর পরিবারের লোকজন, বিষয়টি নিয়ে থানার দ্বারস্থ হন। লিখিত অভিযোগ দায়ের করলে হাসপাতাল চত্বরে অভিযান চালায় পুলিশ। হাতে-নাতে ধরে ফেলে দুই অভিযুক্তকে। পুলিশ সূত্রে খবর, কাটোয়ার ঘুটকিয়া পাড়ায় গোপালের বাড়ি। বাসুদেব হরিপুরের বাসিন্দা।

বিষয়টি নিয়ে কাটোয়া মহকুমা হাসপাতালের সুপার সৌভিক আলম জানান,অভিযুক্ত দুই ব্যক্তি হাসপাতালের কোনও বিভাগেরই কর্মী নন। দীর্ঘদিন ধরে এই দালাল চক্র চলছে। হাসপাতালের পক্ষ থেকে আগেই অভিযোগ জানানো হয়েছিল। বুধবার পুলিশ তাদের হাতেনাতে ধরেছে।


```