Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

তরুণীকে জঙ্গলে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ চার যুবকের বিরুদ্ধে! টিটাগড়ে নারকীয় কাণ্ড

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: বছর ১৯-এর তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠল চারজন যুবকের বিরুদ্ধে। অভিযোগ, জঙ্গলে নিয়ে গিয়ে তরুণীকে নির্যাতন করা হয়। বাধা দিতে গেলে মারধরও করা হয়েছে বলে দাবি নির্যাতিতার। ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে উত্তর ২৪

তরুণীকে জঙ্গলে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ চার যুবকের বিরুদ্ধে! টিটাগড়ে নারকীয় কাণ্ড

শেষ আপডেট: 8 September 2022 14:03

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: বছর ১৯-এর তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠল চারজন যুবকের বিরুদ্ধে। অভিযোগ, জঙ্গলে নিয়ে গিয়ে তরুণীকে নির্যাতন করা হয়। বাধা দিতে গেলে মারধরও করা হয়েছে বলে দাবি নির্যাতিতার। ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে উত্তর ২৪ পরগনার টিটাগড়ে (Titagarh Rape Case)।

স্থানীয় সূত্রে খবর, ওই তরুণী টিটাগড় পুরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের কয়লা ডিপো এলাকায় বাড়ির সামনে মোবাইল নিয়ে খেলছিল। হঠাৎই সেইসময় চার যুবক এসে তাঁকে মুখে কাপড় চাপা দিয়ে জোর করে তুলে নিয়ে যায়। তাঁকে নিয়ে পাশের এক জঙ্গলে নিয়ে যায় অভিযুক্তরা। তরুণীর পরিবারের অভিযোগ, সেখানেই ওই চার যুবক মদ্যপ অবস্থায় ওই তরুণীকে গণধর্ষণ করে।

আহত অবস্থায় ফের তাঁকে বাড়ির সামনে ফেলে দিয়ে চম্পট দেয় ওই চারজন। আহত তরুণীকে ব্যারাকপুর বিএন বোস হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই চিকিৎসা চলছে তাঁর। এদিকে অভিযুক্ত চারজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে টিটাগড় থানার পুলিশ (Titagarh Police Station)। যদিও এখনও অভিযুক্ত চারজন অধরা। তাদের খোঁজ শুরু করেছে পুলিশ। দোষীদের শাস্তির দাবি জানাচ্ছেন এলাকাবাসীরা।

সরকারি হলের ভাড়া ২৫ হাজার! বন্ধ হ‌ওয়ার মুখে কোচবিহারের থিয়েটার


```