Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

বল ভেবে পায়ে বোমা! বিস্ফোরণে জখম মল্লারপুরের চার শিশু

দ্য ওয়াল ব্যুরো, বীরভূম: ফের বোমা ফেটে (explosion) রক্তাক্ত বীরভূম। জখম হল চার শিশু। বুধবার বিকেলে মল্লারপুরের (Mallarpur) একটি মাঠে খেলছিল ছোটরা। পড়ে থাকা বোমা বল ভেবে লাথি মারতেই বোমাটি ফেটে যায়। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে তিনজ

বল ভেবে পায়ে বোমা! বিস্ফোরণে জখম মল্লারপুরের চার শিশু

শেষ আপডেট: 22 February 2023 14:09

দ্য ওয়াল ব্যুরো, বীরভূম: ফের বোমা ফেটে (explosion) রক্তাক্ত বীরভূম। জখম হল চার শিশু। বুধবার বিকেলে মল্লারপুরের (Mallarpur) একটি মাঠে খেলছিল ছোটরা। পড়ে থাকা বোমা বল ভেবে লাথি মারতেই বোমাটি ফেটে যায়। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে তিনজন।

আর্ত চিৎকার শুনে ছুটে আসেন আশেপাশের লোকজন। তাঁরাই চার শিশুকে মল্লারপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানেই তাদের ভর্তি করা হয়েছে। একটি শিশুর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। খবর পেয়েই মল্লারপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়।

জখম চার শিশুর মধ্যে একজনের দুটি হাত পা উড়ে গিয়েছে। তার বয়স সাত বছর। বাকিরাও গুরুতর জখম। তাদের মল্লারপুর স্বাস্থ্যকেন্দ্র থেকে রামপুরহাট মেডিক্যাল কলেজে পাঠান হয়েছে।

বিগত কয়েক মাসে বারবার বোমা মিলেছে বীরভূমে। কখনও সিউড়িতে বোমাবাজি, কখনও সাঁইথিয়ায় বোমাবাজি, কখনও মাড়গ্রামে বোমাবাজি খবরের শিরোনাম হয়েছে। তাছাড়া বোমা উদ্ধার তো জেলায় নিত্যদিনের ঘটনা। বোমা ফেটে চার শিশু জখম হওয়ায় আতঙ্কিত হয়ে পড়েছেন মল্লারপুরের মানুষ। কারা বোমা রেখেছে, তা জানার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

কুয়োতে আটকে পড়া তীব্র বিষধর সাপকে বাঁচালেন জলপাইগুড়ির পরিবেশকর্মী


```