Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

বাংলায় কথা বলে পাচারকারীর হাত থেকে বাঁচল শিশু

দ্য ওয়াল ব্যুরো: ভাষাই বাঁচিয়ে দিল পাঁচ বছরের ছোট্ট মেয়েটাকে। পাচারকারীদের হাত থেকে বাবা মায়ের কোলে ফিরল সে। হাবরা থানার বিড়া নারায়ণপুরে বাড়ি ছোট্ট মেয়েটির। শুক্রবার সন্ধেবেলা ঠাকুরমার সঙ্গে বাজারে গিয়েছিল সে। সেখান থেকেই নিখোঁজ হয়ে যায়

বাংলায় কথা বলে পাচারকারীর হাত থেকে বাঁচল শিশু

শেষ আপডেট: 23 June 2018 11:15

দ্য ওয়াল ব্যুরো: ভাষাই বাঁচিয়ে দিল পাঁচ বছরের ছোট্ট মেয়েটাকে। পাচারকারীদের হাত থেকে বাবা মায়ের কোলে ফিরল সে। হাবরা থানার বিড়া নারায়ণপুরে বাড়ি ছোট্ট মেয়েটির। শুক্রবার সন্ধেবেলা ঠাকুরমার সঙ্গে বাজারে গিয়েছিল সে। সেখান থেকেই নিখোঁজ হয়ে যায় শিশুটি।  বহু খোঁজাখুঁজি করেও তার হদিস মেলেনি। স্টেশন সংলগ্ন বাজার। তাই স্টেশনেও মাইক নিয়ে প্রচার চালানো হয়। পরে বিড়া পুলিশ ফাঁড়িতে যোগাযোগ করে শিশুটির পরিবার। পাশাপাশি যোগাযোগ করা হয় বনগাঁ জিআরপির সঙ্গেও। এই সময়েই যশোর রোড লাগোয়া হাবরা স্টেশন রোডে একটি শিশু কোলে এক ব্যক্তিকে ভিক্ষা করতে দেখা যায়। তাদের দেখে সন্দেহ হয় এক দোকানদারের। ওই ব্যবসায়ী জানিয়েছেন, শিশুটি বাংলায় কথা বলছিল, আর লোকটি কথা বলছিল হিন্দিতে। সন্দেহ হওয়ায় জিজ্ঞাসাবাদ করতেই লোকটির কথায় অসঙ্গতি ধরা পড়ে। লোকজন ছুটে আসেন। তাকে মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশের জিজ্ঞাসাবাদেই ওই ব্যক্তি স্বীকার করে শিশুটিকে বিড়া বাজার থেকে চুরি করে পালিয়ে যাচ্ছিল সে। থানা থেকেই শিশুটির বাবা-মাকে থানায় ডেকে পাঠিয়ে তাঁদের হাতে তাকে তুলে দেওয়া হয়। হারানিধিকে ফিরে পেয়ে চোখের জল বাঁধ ভাঙল বাবা মায়ের চোখে। পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তির নাম মহম্মদ নবি। বাড়ি কলকাতার হেয়ার স্ট্রিট থানা এলাকায়। ধৃত শিশু পাচারকারিকে শনিবার বারাসাত আদালতে তোলা হয়।  

```