
শেষ আপডেট: 12 August 2023 02:22
দ্য ওয়াল ব্যুরো: রাতের কলকাতায় পরপর অগ্নিকাণ্ড! দিন কয়েক আগের হাওড়ার মঙ্গলাহাট, শুক্রবার বৌবাজারের অগ্নিকাণ্ডের পর এবার ফের আগুন লেগে গেল গুরুদাস দত্ত লেনের একটি কাগজের গুদামে (fire in Kolkata)।
শুক্রবার রাতভর হালকা মাঝারি বৃষ্টি চলেছে শহর এবং শহরতলির বিভিন্ন এলাকায়। কিন্তু তার মধ্যেও রাত ১টা নাগাদ ৭/১ গুরুদাস দত্ত লেনের (Gurudas Dutta lane) একটি কাগজের গোডাউনে আগুন লেগে যায় (paper godown caught fire)। কাগজ দাহ্য পদার্থ হওয়ায় দাউদাউ করে ছড়িয়ে পড়তে শুরু করে আগুন।
ওই গুদামঘরের ভিতর রাতে কর্মচারীরা থাকেন বলে জানা গেছে। এদিন আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়তেই তা চোখে পড়ে যায় স্থানীয় বাসিন্দাদের। সঙ্গে সঙ্গে তাঁরাই আগুন নেভানোর চেষ্টা শুরু করেন প্রাথমিকভাবে। গোডাউন খুলে ঘুমন্ত কর্মীদের বের করে নিয়ে আসা হয়। খবর দেওয়া হয় দমকলেও।
ঘটনায় ক্ষয়ক্ষতির কোনও খবর মেলেনি। ঠিক কীভাবে রাত্রিবেলা গুদামে আগুন ধরে গেল, তাও এখনও স্পষ্ট নয়। তবে প্রাথমিক তদন্তে অনুমান, শর্ট সার্কিটের জেরেই এই অগ্নিকাণ্ড।
ঠিক একদিন আগেই, বৃহস্পতিবার মধ্যরাতে আগুন লেগে গিয়েছিল বৌবাজারের একটি রাসায়নিকের গুদামের বেসমেন্টে। ঘিঞ্জি এলাকা হওয়ায় আশেপাশের কয়েকটি দোকানেও ছড়িয়ে পড়েছিল সেই আগুন। যে বেসমেন্টে আগুন লেগেছিল, তার উপরের তলাগুলিতে সাধারণ আবাসিকরা থাকেন। ঘটনার জেরে তাঁদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়েছিল। পরে দমকলের ইঞ্জিন গিয়ে পৌঁছায় ঘটনাস্থলে। তাঁরাই আগুন নিয়ন্ত্রণে আনেন।
স্কুলের মধ্যেই গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হল ছাত্রী, শিক্ষক হেনস্থা করছিলেন বলে অভিযোগ