Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

এক কর্মীর করোনা ধরা পড়তেই দমকল কেন্দ্রকেই কোয়ারেন্টাইন বানিয়ে থেকে গেলেন সহকর্মীরা

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: দমকল কর্মীর করোনা পজেটিভ ধরা পড়তেই দমকল পরিষেবা কেন্দ্র বন্ধ করে সেখানেই সাময়িকভাবে তৈরি করা হল কোয়ারেন্টাইন সেন্টার। আক্রান্তের সহকর্মীরা পরিবারের কথা ভেবে বাড়ি না গিয়ে দমকল কেন্দ্রেই স্বেচ্ছাবন্দি রাখলেন নিজেদে

এক কর্মীর করোনা ধরা পড়তেই দমকল কেন্দ্রকেই কোয়ারেন্টাইন বানিয়ে থেকে গেলেন সহকর্মীরা

শেষ আপডেট: 9 June 2020 17:07

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: দমকল কর্মীর করোনা পজেটিভ ধরা পড়তেই দমকল পরিষেবা কেন্দ্র বন্ধ করে সেখানেই সাময়িকভাবে তৈরি করা হল কোয়ারেন্টাইন সেন্টার। আক্রান্তের সহকর্মীরা পরিবারের কথা ভেবে বাড়ি না গিয়ে দমকল কেন্দ্রেই স্বেচ্ছাবন্দি রাখলেন নিজেদের। এই ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ময়নাগুড়িতে। সম্প্রতি ময়নাগুড়ি দমকল কেন্দ্রের এক কর্মীর করোনা পজেটিভ ধরা পড়ে। তারপরেই তাঁর পরিবারের পাশাপাশি সহকর্মীদেরও ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়। এরপরেই সাময়িক ভাবে বন্ধ করে দেওয়া হয় ওই দমকল কেন্দ্র। কর্মীরা বাড়ি না গিয়ে রয়ে যান দমকল কেন্দ্রের কোয়ারেন্টাইন সেন্টারে। ময়নাগুড়ি দমকল কেন্দ্র বন্ধ রাখার ফলে এই এলাকায় আপাতত জলপাইগুড়ি, ধুপগুড়ি, মালবাজার এবং মেখলিগঞ্জ দমকল কেন্দ্র থেকে পরিষেবা দেওয়া হবে বলে জানানো হয়েছে৷ জানা গেছে, ময়নাগুড়ি দমকল কেন্দ্রে মোট ৩৫ জন কর্মী রয়েছেন। তাঁদের মধ্যে একজনের করোনা ধরা পড়তেই আতঙ্ক ছড়ায় অন্যদের মধ্যে। কোয়ারেন্টাইনে থাকতে হবে জেনে দমকলকেন্দ্রেই থেকে যান তাঁরা। কিন্তু সেখানে খাবার, পানীয় জল নিয়ে সমস্যা তৈরি হয়। কর্মীরা অভিযোগ করেন, খাবার না পেয়ে মাঝেমধ্যেই অভুক্ত থাকতে হচ্ছে তাঁদের। এক কর্মী বলেন, আমরা সবসময় একটা টিম হিসেবে কাজ করি। একজনের করোনা ধরা পড়ার পরে যখন আমাদের কোয়ারেন্টাইনে থাকতে বলা হয় তখন এই দমকলকেন্দ্রকেই আমরা বেছে নিয়েছি। তাতে আমরা সবাই এক জায়গায় থাকতে পারব। পাশাপাশি আমাদের পরিবারের লোকজনও নিরাপদে থাকতে পারবেন। কিন্তু এখন আমাদের খাবার, পানীয় জল এ সব পেতে খুবই সমস্যা হচ্ছে।’’ কর্মীদের দাবি, খুব তাড়াতাড়ি দমকল কেন্দ্রের সমস্ত কর্মীর লালারসের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হোক। যাতে এই অবস্থা্ থেকে দ্রুত নিষ্কৃতি মেলে তাঁদের। পাশাপাশি তাঁদের খাবার ও পানীয় জলের সরবরাহ যাতে ঠিক থাকে সেদিকেও নজর দিক কর্তৃপক্ষ। ময়নাগুড়ি ফায়ার স্টেশনের ইনচার্জ গোবিন্দ বর্মন জানান, সরকারি কোয়ারেন্টাইন সেন্টারের মতো পরিকাঠামো এখানে নেই। তাই অসুবিধায় পড়তে হচ্ছে কর্মীদের। সমস্ত বিষয়টা তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন।  

```