Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

ট্রেকারের ধাক্কায় ছিটকে গেল বাইক, ঘটনাস্থলেই মৃত্যু বাবা-ছেলের, আশঙ্কাজনক মা

দ্য ওয়াল ব্যুরো: অপেক্ষা করছিল মেয়ে। সেই অপেক্ষাই বুক ভাঙা কান্নায় বদলে গেল। খবর এল বাইক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বাবা ও দাদার। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে মা। কালিয়াচকের শাহবাজপুর গ্রাম পঞ্চায়েতের মোমিনপাড়ায় বৃহস

ট্রেকারের ধাক্কায় ছিটকে গেল বাইক, ঘটনাস্থলেই মৃত্যু বাবা-ছেলের, আশঙ্কাজনক মা

শেষ আপডেট: 1 August 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: অপেক্ষা করছিল মেয়ে। সেই অপেক্ষাই বুক ভাঙা কান্নায় বদলে গেল। খবর এল বাইক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বাবা ও দাদার। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে মা। কালিয়াচকের শাহবাজপুর গ্রাম পঞ্চায়েতের মোমিনপাড়ায় বৃহস্পতিবার রাত ৮টা নাগাদ বাইক দুর্ঘটনায় মৃত্যু হয় রবিউল ইসলাম (৫০) ও তাঁর ছেলে আমিরুল ইসলামের (২১)। রবিউলের স্ত্রী লাইলি বিবি (৪০) হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ জানিয়েছে, একটি ট্রেকারের সঙ্গে তাঁদের বাইকের মুখোমুখি ধাক্কা লাগে। ছিটকে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় রবিউল ও ছেলে আমিরুলের। রক্তাক্ত অবস্থায় লাইলি বিবিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান স্থানীয়রাই। বৈষ্ণবনগর থানার মালতিপুর গ্রামে বাড়ি রবিউলের। মেয়ে রোজি বিবিকে বিয়ে দিয়েছিলেন কালিয়াচকের বাবুরবোনা গ্রামে। মাস তিনেক আগে বিয়ে হয়েছে মেয়ের। তাঁর সঙ্গে দেখা করতেই যাচ্ছিলেন তিনজনে। বাইক চালাচ্ছিলেন আমিরুল। পিছনে বসেছিলেন রবিউল ও তাঁর স্ত্রী। তাঁদের মাথায় হেলমেট ছিল কি না সেটা জানা যায়নি। প্রত্যক্ষদর্শীদের কথায়, মোমিনপাড়া এলাকা দিয়ে যাওয়ার সময়েই একটি দুরন্ত গতির ট্রাকের মুখোমুখি পড়ে যায় তাঁদের বাইক। ট্রাকটি গোলাপগঞ্জের দিক থেকে মোমিনপাড়ায় আসছিল। ট্রাকের ধাক্কায় উল্টে যায় বাইক। ছিটকে পড়েন তিনজনেই। মাথা ফেটে ঘটনাস্থলেই মৃত্যু হয় রবিউল ও তাঁর ছেলের। লাইলি বিবিকে প্রথমে গোলাপগঞ্জ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পরে তাঁকে স্থানান্তরিত করা হয় মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে। গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ মৃত দু'জনের দেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

```