Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে

দুর্গাপুরে সাইবার ক্যাফের আড়ালে জাল রেল টিকিটের রমরমে চক্র! ধরে ফেলল আরপিএফ

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: নকল আইডি বানিয়ে অবৈধ ও জাল রেল টিকিট বিক্রির অভিযোগ। আইআরসিটিসি-এর জাল আইডি তৈরি করে অবৈধভাবে রেলের টিকিট (rail ticket) বিক্রি করতেন গোপালপুরের এক ব্যবসায়ী রাজু হালদার। কাঁকসার পানাগড় আরপিএফের হাতে গ্রেফতা

দুর্গাপুরে সাইবার ক্যাফের আড়ালে জাল রেল টিকিটের রমরমে চক্র! ধরে ফেলল আরপিএফ

শেষ আপডেট: 18 April 2023 07:20

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: নকল আইডি বানিয়ে অবৈধ ও জাল রেল টিকিট বিক্রির অভিযোগ। আইআরসিটিসি-এর জাল আইডি তৈরি করে অবৈধভাবে রেলের টিকিট (rail ticket) বিক্রি করতেন গোপালপুরের এক ব্যবসায়ী রাজু হালদার। কাঁকসার পানাগড় আরপিএফের হাতে গ্রেফতার হন তিনি।

৩টি রেলের টিকিট, কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল, প্রিন্টার ইত্যাদি বাজেয়াপ্ত করা হয়েছে। মঙ্গলবার ধৃতকে আসানসোল জেলা আদালতে তোলা হবে।

আরপিএফ ইনস্পেক্টর সঞ্জয় কুমার জানান, দুর্গাপুরের (Durgapur) কাছে গোপালপুরে 'দুর্গা সাইবার ক্যাফে' নামের একটি দোকানের আড়ালে লাইসেন্স ছাড়াই জাল আইআরসিটিসি ই-টিকিট তৈরি করে বেশি দামে বিক্রি করতেন অভিযুক্ত। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে সাফল্য মেলে। রাজুর সঙ্গে আর কেউ আছে কিনা সে বিষয়ে আরও তদন্ত চালাচ্ছে আরপিএফ।

প্রসঙ্গত, জাল রেল টিকিট কারবারীদের জন্য সাধারণ রেল যাত্রীরা ন্যায্য দামের টিকিট থেকে বঞ্চিত হচ্ছেন। জাল কারবারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে সাফল্য পেয়েছে এবং আগামী দিনেও এই অভিযান আরও তীব্রতর করা হবে বলে জানিয়েছে আরপিএফ।

ভাঙড়ের মাঠে পুড়ছে নথি, জ্বলছে ব্যাঙ্ক চেক! খবর পেয়েই ছুটল সিবিআই


```