Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

মালগাড়ির ধাক্কায় হস্তিশাবকের মৃত্যু জঙ্গলমহলে, সাময়িক ভাবে ব্যাহত ট্রেন চলাচল

দ্য ওয়াল ব্যুরো: লাইন পার হতে গিয়ে মালগাড়ির ধাক্কায় প্রাণ হারাল একটি হস্তিশাবক। দক্ষিণ পূর্ব রেলওয়ে শাখার আদ্রা ডিভিশনের গড়বেতা ও চন্দ্রকোণা রোড স্টেশনের মাঝে মঙ্গলবার সন্ধ্যারাতের ঘটনা। হস্তিশাবকটি লাইনের উপরে পড়ে থাকায় ঘণ্টা তিনেক ট্রে

মালগাড়ির ধাক্কায় হস্তিশাবকের মৃত্যু জঙ্গলমহলে, সাময়িক ভাবে ব্যাহত ট্রেন চলাচল

শেষ আপডেট: 8 January 2020 05:30

দ্য ওয়াল ব্যুরো: লাইন পার হতে গিয়ে মালগাড়ির ধাক্কায় প্রাণ হারাল একটি হস্তিশাবক। দক্ষিণ পূর্ব রেলওয়ে শাখার আদ্রা ডিভিশনের গড়বেতা ও চন্দ্রকোণা রোড স্টেশনের মাঝে মঙ্গলবার সন্ধ্যারাতের ঘটনা। হস্তিশাবকটি লাইনের উপরে পড়ে থাকায় ঘণ্টা তিনেক ট্রেন চলাচল ব্যাহত হয়। মঙ্গলবার সাড়ে আটটা নাগাদ কিয়াবনীর জঙ্গল লাগোয়া সাতবীণা এলাকায় ট্রেন লাইন পার হচ্ছিল ৩০ থেকে ৩৫টি হাতির একটি পাল। তখন ওই লাইনে খড়্গপুর থেকে আদ্রাগামী একটি মালগাড়ি আসছিল বেশ জোরেই। হাতি দেখে মালগাড়িটি থামানোর চেষ্টা করেন চালক, কিন্তু পারেননি। মালগাড়িতে ধাক্কা খেয়ে গুরুতর আহত হয়ে পাশের লাইনে ছিটকে গিয়ে পড়ে শাবকটি। ততক্ষণে প্রায় দশটি হাতি পার হয়ে গেছে ওই জায়গা। ধাক্কা মারার পরে বেশ কিছুটা গিয়ে থেমে যায় মালগাড়িটি। প্রচণ্ড শব্দ হওয়ায় এলাকার লোকজন সেখানে গিয়ে হাজির হন। তাঁরাই পরামর্শ দেন মালগাড়িটিকে বেরিয়ে যাওয়ার। মালগাড়িটি বেরিয়ে না গেলে হাতির পাল দু’টি দলে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার আশঙ্কা ছিল। তাই গ্রামবাসীরা এই পরামর্শ দেন। গাড়িটি বেরিয়ে যাওয়ার পরে দীর্ঘক্ষণ ওই শাবকটিকে ঘিরে লাইনের উপরে দাঁডিয়ে ছিল হাতির পাল। হাতির পাল ওই জায়গা ঘিরে থাকায় বন দফতরের কর্মীরা প্রথমে ঘটনাস্থলে যেতে পারছিলেন না। পরে তাঁরা গিয়ে হাতিটিকে উদ্ধার করেন। ততক্ষণে সেটি মারা গেছে। পরিস্থিতির কথা বিবেচনা করে ওই শাখায় সাময়িক ভাবে ট্রেন চলাচল বন্ধ করে দেয় দক্ষিণ-পূর্ব রেল। ঘটনার তিন ঘণ্টা পরে রাত সাড়ে এগারোটা নাগাদ ওই শাখায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়। আজ বুধবার হাতিটির ময়নাতদন্ত করবে বন দফতর। তারপরে কোনও একটি ফাঁকা জায়গায় সেটিকে কবর দেওয়া হবে বলে তারা জানিয়েছে। হাতি চলাচলের পথ বা এলিফ্যান্ট করিডোর দিয়ে রেল পাতা হয়েছিল ব্রিটিশ আমলেই। এরাজ্যের পশ্চিমাঞ্চল ও উত্তরবঙ্গের জঙ্গলে হাতি রয়েছে। এই সব জায়গায় অনেক সময়ই ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যু হয়। এই সব জায়গায় চালকরা অপেক্ষাকৃত ধীর গতিতে ট্রেন চালান, তাও দুর্ঘটনা এড়ানো অনেক সময়ই সম্ভব হয় না। হাতি চলাফেরা করে মূলত রাতের দিকে। দিনের বেলায় তাদের গতিবিধি দেখা যায় না বললেই চলে। তা ছাড়া হাতি ধীর গতিতে চলে বলে তারা ট্রেনের শব্দ পেলেও দ্রুত সরে যেতে পারে না।

```