Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!

ডেঙ্গিতে বৃদ্ধার মৃত্যু হাওড়ায়, এই মরসুমেই মারা গেলেন পাঁচজন

দ্য ওয়াল ব্যুরো: ফের ডেঙ্গিতে (dengue) মৃত্যু (death) হল হাওড়ায় (Howrah)। বেলুড়ের শ্রমজীবী হাসপাতালে ভর্তি করা হয়েছিল কল্পনা দে নামের ওই বৃদ্ধাকে। অবস্থার অবনতি হওয়ায় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়েছিল তাঁকে। সেখানেই মৃত্যু হয়

ডেঙ্গিতে বৃদ্ধার মৃত্যু হাওড়ায়, এই মরসুমেই মারা গেলেন পাঁচজন

শেষ আপডেট: 29 September 2022 02:57

দ্য ওয়াল ব্যুরো: ফের ডেঙ্গিতে (dengue) মৃত্যু (death) হল হাওড়ায় (Howrah)। বেলুড়ের শ্রমজীবী হাসপাতালে ভর্তি করা হয়েছিল কল্পনা দে নামের ওই বৃদ্ধাকে। অবস্থার অবনতি হওয়ায় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়েছিল তাঁকে। সেখানেই মৃত্যু হয় ৭৪ বছরের ওই বৃদ্ধার।


বেলুড়ের ধর্মতলা রোডের বাসিন্দা ছিলেন কল্পনাদেবী। তাঁর আত্মীয়রা জানান, ডেঙ্গির কোনও উপসর্গ ছিল না তাঁর। তাই ডাক্তার পরীক্ষা করতেও বলেননি। অসুস্থ হয়ে পড়ায় তাঁকে ভর্তি করা হয়েছিল বেলুড়ের শ্রমজীবী হাসপাতালে। সেখানে শারীরিক পরীক্ষা নিরীক্ষার পর ডেঙ্গি ধরা পড়ে। পরিস্থিতির অবনতি হওয়ায় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাঁকে। সেখানেই মৃত্যু হয় তাঁর।


এই নিয়ে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মোট পাঁচজনের মৃত্যু হল হাওড়ায়। বালি পুরসভা এলাকায় তিনজন ও হাওড়া পুরসভা এলাকায় দুজনের ডেঙ্গুতে মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে একটি শিশুও রয়েছে। কীভাবে ডেঙ্গু মোকাবিলা করা যাবে তা নিয়ে জেলা প্রশাসন দফায় দফায় বৈঠক করে। জমা জল যাতে না থাকে তারজন্য সচেতনতা আরও বাড়াতেও প্রচার চলছে। পাশাপাশি ড্রোনের মাধ্যমে নজরদারিও চালানো হচ্ছে। সারা জেলায় জানুয়ারি থেকে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা বারোশ ছাড়িয়েছে।

পুজোর পর বাড়বে ডেঙ্গি, দাপট কমবে ঠাণ্ডা পড়লে, মত বিশেষজ্ঞদের


```