
শেষ আপডেট: 23 August 2023 09:24
দ্য ওয়াল ব্যুরো: ঝাড়খণ্ডের বেআইনি বালি খাদানে প্রায় ২০০ কোটি টাকা দুর্নীতি মামলায় এবার রাজ্যের একাধিক জায়গায় তল্লাশি অভিযান শুরু করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি (ED raids)। সূত্রের খবর, বুধবার সকাল থেকে দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর সহ মোট তিনটি জায়গায় তল্লাশি অভিযান শুরু করেছেন তদন্তকারীরা। একই সঙ্গে এই নিয়োগ দুর্নীতিতে দেশের আরও ১৭ টি জায়গায় এদিন ইডি তল্লাশি অভিযান চালাচ্ছে বলেও খবর।
কে এই বর্ণালী রায়? তদন্তকারী সংস্থা সূত্রের খবর, বর্ণালীদেবীর স্বামী সদ্য প্রয়াত অরুণ রায়ের বিরুদ্ধে ঝাড়খণ্ডে বেআইনি বালি খাদান দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ রয়েছে। সেই সূত্রেই বর্ণালীদেবীকে জেরা শুরু করেছেন তদন্তকারীরা। ইডির একটি সূত্রের দাবি, স্বামীর সঙ্গে বেআইনি কারবারে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন বর্ণালীদেবীও।
প্রসঙ্গত, সোমবার রাত থেকে নতুন করে অভিযানে নেমেছে ইডি। কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রের লিপস অ্যান্ড বাউন্ডসের অফিসে রাতভর তল্লাশি অভিযান চালায় ইডি। সেখান থেকে ১ হাজার পাতার নথি, বেশ কয়েকটি লেজার বুক, ডিজিটাল নথি ও হার্ড ডিস্ক উদ্ধার করেন তদন্তকারীরা। সূত্রের খবর, কালীঘাটের কাকুর অফিসের এক কর্মীর ফোন ইতিমধ্যে সিজ করেছেন তদন্তকারীরা। ফোন থেকে কোনও তথ্য মুছে ফেলা হয়েছে কি না জানতে ইতিমধ্যে ওই ফোন ফরেনসিকে পাঠানো হচ্ছে বলে খবর।
আরও পড়ুন: বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশে আদালতে সশরীরে মানিক, জমা দিতে এলেন হলফনামা