Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

শান্তনুর রিসর্টের দরজায় তালা, লাথি মেরে খুললেন ইডি অফিসাররা

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: শান্তনু বন্দ্যোপাধ্যায়ের (Shantanu Banerjee) একাধিক সম্পত্তির হালহকিকত জানতে শনিবার সকাল থেকে তৎপর হল ইডি (ED raids)। ইডির একটি দল ব্যান্ডেলের বাড়িতে যায়। অপর একটি দল যায় বলাগড়ের চাঁদরায় শান্তনুর রিসোর্টে। শান্তন

শান্তনুর রিসর্টের দরজায় তালা, লাথি মেরে খুললেন ইডি অফিসাররা

শেষ আপডেট: 18 March 2023 11:22

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: শান্তনু বন্দ্যোপাধ্যায়ের (Shantanu Banerjee) একাধিক সম্পত্তির হালহকিকত জানতে শনিবার সকাল থেকে তৎপর হল ইডি (ED raids)। ইডির একটি দল ব্যান্ডেলের বাড়িতে যায়। অপর একটি দল যায় বলাগড়ের চাঁদরায় শান্তনুর রিসোর্টে।

শান্তনু গ্রেফতার হওয়ার পর থেকেই এই রিসর্টে তালা। সেই তালা ভাঙতে না পেরে বড় বড় হাতুড়ি আনান গোয়েন্দারা। হাতুড়ি দিয়ে তালা ভেঙে রিসোর্টে ঢোকেন তদন্তকারীরা। সেখানে ঘরে ঘরে তল্লাশি জারি রয়েছে। ব্যান্ডেলের বালির মোড়ে শান্তনুর স্ত্রী প্রিয়াঙ্কা ব্যানার্জীর নামে কয়েক বছর আগে তিরিশ লক্ষ টাকায় একটি দোতলা বাড়ি কেনা হয়। শনিবার সকালে ইডি আধিকারিকরা সেই বাড়িতেও হানা দেন। শান্তনু বেআইনি কাজকর্মের নথির খোঁজ পেতে এই বাড়িতেও জোরদার তল্লাশি চলছে।

বলাগড়ে ১০ বিঘা জমির উপর রিসর্ট তৈরি করে শান্তনু। মোটা টাকা বিনিয়োগ করেই যে এই ঝাঁ চকচকে রিসর্টটি তৈরি হয়েছে সে ব্যাপারে কোনও সংশয় নেই গোয়েন্দাদের। শনিবার সকাল দশটা নাগাদ এই রিসর্টে আসেন ইডির আধিকারিকরা। গেটের তালা ভেঙে রিসর্টে ঢোকেন তাঁরা। এরপর ভিতরের ঘরগুলির একের পর এক তালা ভাঙেন তাঁরা। সম্পত্তির পরিমাণ জানাতে এবং এই সংক্রান্ত অন্য নথির খোঁজে দীর্ঘক্ষণ ধরে চলে তল্লাশি।

বলাগড় ও ব্যান্ডেলের পাশাপাশি ইডির একটি দল শান্তনুর চুঁচুড়ার ফ্ল্যাটেও হানা দেয়। সেখানেও তল্লাশি চালান ইডির আধিকারিকরা। নিয়োগ দুর্নীতিতে হুগলির যুব তৃণমূল নেতা শান্তনু ব্যানার্জী গ্রেফতার হতেই আয়ের সঙ্গে সঙ্গতিবিহীন তাঁর বিপুল সম্পত্তির হদিস মেলে। নামে বেনামে থাকা একাধিক বাড়ি, ধাবা, রেস্তোরাঁ, হোম স্টে, বাগান বাড়ি, ফ্লাটের সন্ধান মিলেছে।

একটা সময়ে যুব তৃণমূলের পাশাপাশি যুবা নামের আর একটি সংগঠন চালু করেছিল শাসকদল। সেই সময়ে যুব তৃণমূলের সভাপতি ছিলেন শুভেন্দু অধিকারী। আর যুবার সভাপতি করা হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। ওই পর্বেই যুবার জেলা সভাপতি হয়েছিলেন শান্তনু। তারপর যুব আর যুবা যখন মিশে গেল, তখন শান্তনু হন যুব তৃণমূলের হুগলি জেলার সভাপতি। সেই সময় থেকেই উত্থান বিদ্যুৎ দফতরের একদা কর্মীর। বহু জায়গায় মাদারের সঙ্গে যুবর সংঘাত ছিল হুগলির রাজনীতির রোজকার ঘটনা। শান্তনুর বাহিনী কার্যত তটস্থ করে রেখেছিল মূল পার্টিকে। এ নিয়ে দলের নেতাদের ক্ষোভও ছিল। হুগলি তৃণমূলের এক নেতা বলেন, সেই সময়ে শান্তনুর এতটাই দাপট যে, কেউ তাঁকে ঘাঁটানোর সাহস পেত না।

২০১৮ সালের পঞ্চায়েত ভোটে তারকেশ্বর থেকে জেলা পরিষদের সদস্য হন শান্তনু। দায়িত্ব পান জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষের। সম্প্রতি জিরাটে হাইওয়ের ধারে 'দ্য স্পুন' নামের একটি ধাবাও খুলেছিলেন এই তৃণমূল নেতা।

তৃণমূলের নতুন সংখ্যালঘু মুখ, কে এই মোশারফ


```