Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে

কাকলিকে ডাকতে পারে ইডি, অয়নের গুচ্ছ লকারের হদিশ পেল তদন্ত এজেন্সি

দ্য ওয়াল ব্যুরো: অয়ন শীলের (Ayan Shil) বিপুল সম্পত্তির হদিশ ইতিমধ্যেই মিলেছে। ইডি (ED) সূত্রে খবর, এবার শান্তনু বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ এই প্রোমোটারের নামে বেশ কয়েকটি ব্যাঙ্ক লকারের সন্ধান মিলেছে। সেই লকারে কী আছে তা খতিয়ে দেখতে এবার দৌ

কাকলিকে ডাকতে পারে ইডি, অয়নের গুচ্ছ লকারের হদিশ পেল তদন্ত এজেন্সি

শেষ আপডেট: 25 March 2023 03:29

দ্য ওয়াল ব্যুরো: অয়ন শীলের (Ayan Shil) বিপুল সম্পত্তির হদিশ ইতিমধ্যেই মিলেছে। ইডি (ED) সূত্রে খবর, এবার শান্তনু বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ এই প্রোমোটারের নামে বেশ কয়েকটি ব্যাঙ্ক লকারের সন্ধান মিলেছে। সেই লকারে কী আছে তা খতিয়ে দেখতে এবার দৌত্য শুরু করছেন তদন্তকারীরা।

কেন্দ্রীয় তদন্ত এজেন্সি সূত্রে এও জানা গিয়েছে, এই লকারের বেশ কয়েকটি আছে অয়ন ও তাঁর স্ত্রী কাকলি শীলের (Kakali Shil) নামে। সেই সূত্রে এবার কাকলিকে তলব করতে পারে ইডি। ইতিমধ্যেই তদন্তকারীরা দু’বার কাকলির সঙ্গে ফোনে যোগাযোগ করেছিলেন বলে খবর। অয়নের মূল যে সংস্থা সেই এবিএস ইনফোজোনের ডিরেক্টর পদে রয়েছেন কাকলি।

ইডি আদালতে জানিয়েছে, অয়ন বিপুল জমি কিনেছিলেন গত কয়েক বছরে। ভরা লকডাউনের মধ্যেও হুগলির গুড়াপে ছেলে অভিষেক শীলের নামে কোটি টাকার জমি কিনেছিলেন তিনি। যার রেজিস্ট্রি খরচই লেগেছিল ১০ লক্ষ ৩৭ হাজার টাকা। ভাঙড়ে একই দিনে তিনটি জমি কিনেছিলেন অয়ন। কাকলির নামেও বিপুল সম্পত্তি মিলেছে। কেন্দ্রীয় এজেন্সির ধারণা, এই সবটাই হয়েছে নিয়োগ দুর্নীতির টাকায়।

অয়নকে গ্রেফতারের পর নিয়োগ দুর্নীতির নতুন ক্ষেত্র উন্মোচিত হয়েছে বলে দাবি ইডির। আদালতে ইডি বলেছে, রাজ্যের ৬০ পুরসভায় পাঁচ হাজার ভুয়ো নিয়োগ হয়েছে। সেখানে বিপুল টাকার লেনদেন হয়েছে বলেও দাবি ইডির। তবে এখন তদন্তকারীরা খতিয়ে দেখতে চাইছেন, কী আছে অয়ন ও কাকলির লকারে।

সিভিক ভলান্টিয়ারদের কাজ কী, হাইকোর্টের নির্দেশে গাইডলাইন প্রকাশ করল রাজ্য পুলিশ


```