Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

১২ সেপ্টেম্বর থেকেই বনগাঁয় দুয়ারে রেশন চালু

দ্য ওয়াল ব্যুরো:‌ সেপ্টেম্বর থেকে বনগাঁয় (bangaon) শুরু হচ্ছে দুয়ারে রেশন (duyare ration)। আগামী ১২ সেপ্টেম্বর থেকে ১৫ শতাংশ রেশন ডিলার নিয়ে দুয়ারের রেশন প্রকল্পের পাইলট রান শুরু হবে। আজ, সোমবার বনগাঁয় শিব মূর্তির উদ্বোধন করতে একথা জানিয়

১২ সেপ্টেম্বর থেকেই বনগাঁয় দুয়ারে রেশন চালু

শেষ আপডেট: 30 August 2021 12:47

দ্য ওয়াল ব্যুরো:‌ সেপ্টেম্বর থেকে বনগাঁয় (bangaon) শুরু হচ্ছে দুয়ারে রেশন (duyare ration)। আগামী ১২ সেপ্টেম্বর থেকে ১৫ শতাংশ রেশন ডিলার নিয়ে দুয়ারের রেশন প্রকল্পের পাইলট রান শুরু হবে। আজ, সোমবার বনগাঁয় শিব মূর্তির উদ্বোধন করতে একথা জানিয়েছেন, খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। উদ্বোধন শেষে মন্ত্রী বলেন ,‘‌আগামী ১২ সেপ্টেম্বর থেকে ১৫ শতাংশ ডিলার নিয়ে দ্বিতীয় পর্যায়ের পাইলট রান শুরু হবে। ভাইফোঁটার পর মুখ্যমন্ত্রী এর আনুষ্ঠানিক ঘোষণা করবেন। এখন থেকে রেশন কার্ডের জন্য আবেদন করবার পরে তা অনুমোদিত হয়ে গেলে অনলাইন রেশন কার্ড ডাউনলোড করলেই রেশন সামগ্রী পাওয়া যাবে। রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড সংযুক্তিকরণ এখন থেকে রাজ্যের যেকোনও রেশন দোকানে নিয়ে গেলেই করা যাবে।’‌ আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি, কলকাতার অধ্যাপককে আটক করল পুলিশ আগেই রাজ্য সরকারের তরফে ঘোষণা করা হয়েছিল ১৫ শতাংশ রেশন ডিলার নিয়ে দুয়ারে রেশন প্রকল্পের কাজ শুরু হবে। ১৫ সেপ্টেম্বর থেকেই রাজ্যে শুরু হবে দুয়ারে রেশনের পাইলট প্রজেক্ট। সাফল্য এলে তারপরই মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো রাজ্যজুড়ে পুরোদমে প্রকল্পের পরিষেবা পাবেন সাধারণ মানুষ। সম্প্রতি রেশন ডিলারদের সঙ্গে বৈঠক করেন খাদ্যমন্ত্রী। সেখানে দুয়ারে রেশন কী ভাবে পরিকল্পিত পথে এগিয়ে নিয়ে যাওয়া যায় তা নিয়ে কথাবার্তা হয়। প্রথমে শোনা গিয়েছিল, ১ সেপ্টেম্বর থেকেই দুয়ারে রেশন শুরু হয়ে যাবে। তবে আপাতত তা পিছিয়ে ১৫ তারিখ করা হয়েছে। উল্লেখ্য, ভোটের ফল প্রকাশের পর পরই যখন রাজ্যের বাছাই করা কয়েকটি জায়গায় পরীক্ষামূলক ভাবে দুয়ারে রেশন শুরু করার পরিকল্পনা নেয় সরকার, তার আগে ‘‌অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলারস ফেডারেশন’‌ চিঠি দেয় মুখ্যমন্ত্রীকে। বাড়ি বাড়ি রেশন পৌঁছে দিতে বৈদ্যুতিন গাড়ি দেওয়ার জন্য আবেদন জানানো হয়েছে রাজ্যের কাছে। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```