Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

দত্তপুকুরের বেআইনি বাজি কারবারের মূল চক্রী গ্রেফতার, আটদিনের পুলিশ হেফাজত

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: দমদম এয়ারপোর্টের বাইরে থেকে দত্তপুকুরের (Duttapukur Blast Main Accuse Arrested) বেআইনি বাজি কারবারের মূল চক্রীকে বৃহস্পতিবারই গ্রেফতার করেছিল পুলিশ। শুক্রবার তাকে বারাসত আদালতে তোলা হলে আটদিনের পুলিশ হেফাজত

দত্তপুকুরের বেআইনি বাজি কারবারের মূল চক্রী গ্রেফতার, আটদিনের পুলিশ হেফাজত

শেষ আপডেট: 1 September 2023 11:03

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: দমদম এয়ারপোর্টের বাইরে থেকে দত্তপুকুরের (Duttapukur Blast Main Accuse Arrested) বেআইনি বাজি কারবারের মূল চক্রীকে বৃহস্পতিবারই গ্রেফতার করেছিল পুলিশ। শুক্রবার তাকে বারাসত আদালতে তোলা হলে আটদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়।

বৃহস্পতিবার সন্ধ্যায় গোপনসূত্রে পাওয়া খবরের ভিত্তিতে এয়ারপোর্টের বাইরে ফাঁদ পাতে এসটিএফ। খবর ছিল দত্তপুকুরের অবৈধ বাজি কারবারের মূল পান্ডা মহম্মদ নজরুল ইসলাম চেন্নাই থেকে ফিরছে। দমদমে নামার পরেই তাকে গ্রেফতার করে পুলিশ। জানা গেছে, দত্তপুকুর বিস্ফোরণ কাণ্ডের (Duttapukur Blast Main Accuse Arrested) পরেই এলাকা ছেড়ে চেন্নাই চলে গিয়েছিল বারাসতের আক্রমপুরের বাসিন্দা ওই ব্যবসায়ী।

পুলিশসূত্রে জানা গেছে, মজুত রাখা বিপুল পরিমাণ নিষিদ্ধ শব্দবাজি ও বিস্ফোরক ট্রাকে করে রাজ্যের বাইরে পাঠিয়ে দেওয়ারও ছক করেছিল সে। কিন্তু পুলিশের তৎপরতায় সেই চেষ্টা সফল হয়নি। ২৯ অগস্ট পাঁচটি ট্রাক আটক করে এসটিএফ। নিষিদ্ধ বাজিতে বোঝাই ছিল এই ট্রাকগুলি। গ্রেফতার করা হয় দুজনকে।

ওই দুজনকে জেরা করতেই নজরুলের বিষয়ে বিভিন্ন তথ্য জানতে পারেন এসটিএফের গোয়েন্দারা। এরপর বৃহস্পতিবার তার কলকাতায় ফেরার খবর মিলতেই ফাঁদ পেতেছিলেন গোয়েন্দারা। চেন্নাই থেকে বিমানে দমদম নামার পরেই তাকে গ্রেফতার করা হয়। ধৃত নজরুলকে রিমান্ডে নিয়ে এই অবৈধ বাজি চক্রের অন্যদের খুঁজে বের করতে চান তাঁরা।

রবিবার সকালে দত্তপুকুরের বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে নজনের মৃত্যু হয়। এরপরেই পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন স্থানীয় মানুষ। পুলিশের মদতেই এই এলাকায় অবৈধ বাজির রমরমা কারবার চলছে বলে অভিযোগ করেন তাঁরা। গোটা ঘটনা নিয়ে শোরগোল পড়ে যায়। ঘটনার জেরে সাসপেন্ড করা হয় নীলগঞ্জ ফাঁড়ির ওসি হিমাদ্রি ডোগরা এবং দত্তপুকুর থানার আইসি শুভব্রত ঘোষকে। অবৈধ বাজির খোঁজে জেলাজুড়ে শুরু হয় তল্লাশি। অন্য জেলাগুলিতেও নিষিদ্ধ বাজির বিরুদ্ধে অভিযান শুরু হয়।

আরও পড়ুন: ওজন ১০২ কেজি! ডাকাত ধরে রাতারাতি ‘হিরো’ রানাঘাটের এএসআই বলছেন ‘মনের জোরই আসল’


```