Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

সিকিমে লাগাতার বৃষ্টিতে জল বাড়ছে তিস্তায়, লাল সতর্কতা জারি

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: সিকিম পাহাড়ে অবিরাম বৃষ্টি (heavy rain)। ফলে বেশ কয়েক দফায় জল ছাড়া হয়েছে গজলডোবা থেকে। এর জেরে বুধবার বিকেলে তিস্তা (Teesta) নদীর অসংরক্ষিত এলাকায় (দোমহনী থেকে বাংলাদেশ) লাল সতর্কতা (red alert) জারি করল সেচ দফত

সিকিমে লাগাতার বৃষ্টিতে জল বাড়ছে তিস্তায়, লাল সতর্কতা জারি

শেষ আপডেট: 12 October 2022 13:35

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: সিকিম পাহাড়ে অবিরাম বৃষ্টি (heavy rain)। ফলে বেশ কয়েক দফায় জল ছাড়া হয়েছে গজলডোবা থেকে। এর জেরে বুধবার বিকেলে তিস্তা (Teesta) নদীর অসংরক্ষিত এলাকায় (দোমহনী থেকে বাংলাদেশ) লাল সতর্কতা (red alert) জারি করল সেচ দফতর। একইসঙ্গে তিস্তা নদীর সংরক্ষিত এলাকা অর্থাৎ নদী সংলগ্ন শহরাঞ্চলের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে বলে সেচ দফতরের কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে।

জলপাইগুড়ির জেলাশাসক মৌমিতা গোদারা বসু জানান, লাগাতার বৃষ্টির কথা মাথায় রেখে ইতিমধ্যে প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রশাসন প্রস্তুত রয়েছে। যদি জল আরও বাড়ে তবে সংশ্লিষ্ট এলাকা থেকে মানুষদের সরিয়ে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হবে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে মাইকে প্রচারের নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার থেকে ফের বর্ষণ শুরু হয়েছে জলপাইগুড়ি ও লাগোয়া এলাকায়। বেশ কিছু এলাকা জলমগ্ন। তাই যে কোনও রকম বিপর্যয় এড়াতে আগে থেকেই সতর্ক প্রশাসন।

দুপুর গড়াতেই কালো করে এল আকাশ, শহরের নানা প্রান্তে বৃষ্টির দমক


```