
শেষ আপডেট: 9 August 2023 12:42
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: হাসপাতালে মৃতের রক্ত চেটে খাচ্ছে (Dogs licking blood) কুকুর! শিউরে ওঠার মত ভিডিও ভাইরাল হতেই শোরগোল পড়ল চন্দননগর মহকুমা হাসপাতালে (Chandannagar Hospital)। ভিডিওর সত্যতা অবশ্য যাচাই করেনি দ্য ওয়াল।
মঙ্গলবার সন্ধ্যায় চন্দননগরের বড়বাজারে একটি মাল্টিপ্লেক্সের ক্যাপসুল লিফটে কাজ করার সময় তিনতলা থেকে পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট লাগে এক ঠিকা শ্রমিকের। চন্দননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে হাসপাতালের জরুরি বিভাগের সামনে ট্রলিতে ফেলে রাখা হয় বলে অভিযোগ। সেখানেই মৃত্যু (deceased) হয় তাঁর।
যদিও এ বিষয়ে হাসপাতাল সুপার ধ্যানব্রত মণ্ডল কিছু বলতে চাননি। তবে বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষের নজরে আসতেই কুকুর তাড়ানোর ব্যবস্থা হয়। হুগলি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক রমা ভুঁইয়া বলেন, “কী হয়েছে জেনে তারপর আমি বলতে পারব। আমার মনিটারিং অফিসার আছে তাঁকে পাঠিয়ে বিষয়টি জানব।”
আরও পড়ুন: বোর্ড গঠনের সময় প্রাথমিক স্কুলের সামনে বোমাবাজি, কুলপিতে আতঙ্ক