Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

পাগলা কুকুরের ভয়ে কাঁপছে ময়নাগুড়ি, একদিনে ২০ জনকে কামড়েছে

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: পাগলা কুকুরের আতঙ্কে কাঁপছে ময়নাগুড়ির একাধিক এলাকা। কার্যত ঘরবন্দি হয়ে পড়েছেন স্থানীয়রা। সূত্র বলছে, গত ২৪ ঘণ্টায় অন্তত ২০ জনকে জখম করেছে ওই পথ কুকুর (Dog Bite)। গত ৩ মাসে ধরে একইভাবে তাণ্ডব চালিয়ে যাচ্ছে কুক

পাগলা কুকুরের ভয়ে কাঁপছে ময়নাগুড়ি, একদিনে ২০ জনকে কামড়েছে

শেষ আপডেট: 26 July 2023 17:44

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: পাগলা কুকুরের আতঙ্কে কাঁপছে ময়নাগুড়ির একাধিক এলাকা। কার্যত ঘরবন্দি হয়ে পড়েছেন স্থানীয়রা।

সূত্র বলছে, গত ২৪ ঘণ্টায় অন্তত ২০ জনকে জখম করেছে ওই পথ কুকুর (Dog Bite)। গত ৩ মাসে ধরে একইভাবে তাণ্ডব চালিয়ে যাচ্ছে কুকুরটি। আগেই ওই কুকুর ৫০ জন জখম (Dog Bite) করেছিল। তার হামলা থেকে বাদ যাইনি এলাকার গরু-ছাগলও। এতেই ভয়ে আবহ তৈরি হয়েছে।

জানা গেছে, ময়নাগুড়ি ব্লকের মধ্য খাগড়াবাড়ি, খুকশিয়া, টেকাটুলি, নীরেন্দ্র পুর সহ বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছে পাগলা কুকুরটি। কিন্তু তাকে ধরতে এখনও কোনও পদক্ষেপ করেনি প্রশাসন এমনটাই অভিযোগ উঠছে।

কারো মুখে, কারো মাথা, অথবা চোখে জখম করেছে। আক্রান্তরা অনেকেই ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। যাঁরা গুরুতর আহত তাঁদের জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে রেফার করা হয়েছে।

ওই পথকুকুরের হামলায় জখম মহম্মদ শাহী আলম বলেন, 'আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম। আচমকাই আমার মুখের ওপর ঝাঁপায় কুকুরটি। ঠোঁটের খানিকটা মাংস খুবলে নেয়।

আরও পড়ুন: বাবার ওষুধ কিনতে লাগবে ১১ হাজার টাকা, সাহায্য চায় কাকদ্বীপের ক্যানসার আক্রান্তের ছোট্ট মেয়ে চন্দনা

শিবা সরকার নামে স্থানীয় বাসিন্দা জানান 'কুকুরটি আমাদের গ্রাম সহ বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছে। গত ৩ মাসে অন্তত ৫০ জনকে কামড়ে দিয়েছে। মঙ্গলবারও আমাদের পাড়াতেই অন্তত ৭ জনকে কামড়েছে। আমরা চাই এই কুকুরটিকে ধরতে ব্যবস্থা নিক প্রশাসন।'

ময়নাগুড়ি ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাঃ সিতেশ বর জানিয়েছেন, 'যারা আমাদের এখানে এসেছে তাদের যাবতীয় চিকিৎসা সহ জলাতঙ্কর ভ্যাকসিন দেওয়া শুরু হয়ে গেছে। যাদের আঘাত গুরুতর তাদের জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে।'


```