Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

তুলতুলে রসগোল্লায় শামুকের খোল! জিভ কাটল শিশুর, মেদিনীপুরে কেলেঙ্কারি কাণ্ড

দ্য ওয়াল ব্যুরো: রসগোল্লার রসে পিঁপড়ে ভাসতে আকছার দেখা যায়। কালো ডাসা পিঁপড়ে ভেসে বেড়ালেও কেউ পরোয়া করে না। কিন্তু বাঙালির সাধের তুলতুলে রসগোল্লার মধ্যেই যদি ঢুকে থাকে মরা শামুকের খোল! পূর্ব মেদিনীপুরের মহিষাদলে রথতলা শহিদ বেদী সংলগ্ন এক

তুলতুলে রসগোল্লায় শামুকের খোল! জিভ কাটল শিশুর, মেদিনীপুরে কেলেঙ্কারি কাণ্ড

শেষ আপডেট: 12 December 2021 04:14

দ্য ওয়াল ব্যুরো: রসগোল্লার রসে পিঁপড়ে ভাসতে আকছার দেখা যায়। কালো ডাসা পিঁপড়ে ভেসে বেড়ালেও কেউ পরোয়া করে না। কিন্তু বাঙালির সাধের তুলতুলে রসগোল্লার মধ্যেই যদি ঢুকে থাকে মরা শামুকের খোল! পূর্ব মেদিনীপুরের মহিষাদলে রথতলা শহিদ বেদী সংলগ্ন একটি মিষ্টি দোকানের রসগোল্লায় এমনই কেলেঙ্কারি হয়েছে। পাওয়া গেছে মরা শামুকের খোল। এক সেনা জওয়ান বাড়িতে মিষ্টি কিনে আনার পর এই অভিযোগ করেন। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। জানা গেছে, ওই সেনা জওয়ান ও তাঁর স্ত্রী শুক্রবার সন্ধে নাগাদ ওই দোকান থেকে রসগোল্লা কিনে আনেন। জওয়ানের স্ত্রীর অভিযোগ, ছেলেকে মিষ্টি খেতে দিয়েছিলেন, সেই সময় রাসগোল্লায় কামড় দিতে গিয়ে তাঁর ছেলের মুখে কিছু ধারালো জিনিস অনুভূত হয়। তার জিভ কেটে যায়। দেখা যায় রসগোল্লার ভিতরে শামুকের খোল। যা নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে মহিষাদল এলাকায়। মহিষাদলের যে দোকানে মিষ্টি কেনা হয়েছিল সেই দোকানে একথা জানাতেই একটু অবাক দোকান কর্মী। কীভাবে রসগোল্লার মধ্যে শামুকের খোল এল তা মাথায় ঢুকছে না তাদের কারও। খাবারের দোকানগুলির আরও সতর্ক হওয়া উচিত বলেই দাবি করছেন এলাকাবাসীরা। দোকানের খাবার নিয়ে অনেক সময়ই অনেক অভিযোগ ওঠে। এবার মিষ্টির মধ্যে মরা শামুকের খোল মেলায় চাঞ্চল্য ছড়াল।

```