Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

ড্রেন তৈরি নিয়ে দুই পরিবারের বিবাদে গুলি চলল মেমারিতে, আটক উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: ড্রেন তৈরি করাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে বচসা। চলল গুলিও। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য পূর্ব বর্ধমানের মেমারিতে (Dispute between two families over a drain construction in Memari)। মঙ্গলবার সকালে মেমারির ম

ড্রেন তৈরি নিয়ে দুই পরিবারের বিবাদে গুলি চলল মেমারিতে, আটক উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী

শেষ আপডেট: 9 May 2023 12:09

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: ড্রেন তৈরি করাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে বচসা। চলল গুলিও। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য পূর্ব বর্ধমানের মেমারিতে (Dispute between two families over a drain construction in Memari)।

মঙ্গলবার সকালে মেমারির মগলামপুর গ্রামে ড্রেন তৈরি করাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে বচসা বাঁধে। তখনই গুলি চলে বলে অভিযোগ। স্থানীয়সূত্রে জানা গেছে, মগলামপুর গ্রামের অশোক বিশ্বাস তাঁর বাড়ির সামনে নিকাশি নালা তৈরি করতে গেলে প্রতিবেশী বিপ্লব সাধুখাঁ বাধা দেন। এই নিয়ে শুরু হয় বাক-বিতণ্ডা। ঠিক সেই সময় বিপ্লব সাধুখাঁর ছেলে ঘর থেকে তাদের লাইসেন্সপ্রাপ্ত দোনলা বন্দুক বার করে গুলি চালায় বলে অভিযোগ (student was arrested)।

অশোকবাবু বলেন, “ছেলের বিয়ের জন্য ওখানে রাস্তার পাশে পাইপ বসানো হচ্ছিল। প্রতিবেশী বিপ্লব সাধুখাঁ এই নিয়ে বাধা দিলে তাঁকে বোঝানোর চেষ্টা করছিলাম। উনি শুনতে না চাওয়ায় কথা কাটাকাটি হচ্ছিল। সেই সময় বিপ্লবের ছেলে আচমকা বন্দুক বের করে নিয়ে এসে গুলি চালায়। আমার দাদা বন্দুকের নলটা উপরদিকে না করে দিলে বড় বিপদ ঘটে যেত।”

গুলির আওয়াজ পেয়ে প্রতিবেশীরা ছুটে আসেন। গোটা ঘটনায় গ্রামে উত্তেজনার সৃষ্টি হয়। প্রতিবেশীরা মেমারি থানায় খবর দিলে মেমারি থানার পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে ওই দোনলা বন্দুকটি উদ্ধার করে। এই ঘটনায় বিপ্লব সাধুখাঁ এবং তার ছেলেকে পুলিশ থানায় নিয়ে যায়। জানা গিয়েছে ওই কিশোর এ বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী। তার দাবি, তাদের মারধর করা হচ্ছিল। নিজেদের বাঁচাতেই বন্দুক বের করে। সামান্য ড্রেন করাকে কেন্দ্র করে গুলি চালানোর ঘটনায় হতবাক এলাকার মানুষজন।

স্কুল থেকে খোয়া গেছে হাজিরা খাতা, শিক্ষিকার বিরুদ্ধে থানায় নালিশ কালনায়


```