Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হাট্টি মাটিম টিম, জলপাইগুড়িতে দেখা মিলল ডাইনোসোরের ডিম

ডিমটি রাখা হয়েছে জলপাইগুড়ি সায়েন্স অ্যান্ড নেচার ক্লাবের নয়াবস্তির মিউজিয়ামে। প্রতি রবিবার সন্ধেয় সেখানে ঢল নামে ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ দর্শকদের।

 

হাট্টি মাটিম টিম, জলপাইগুড়িতে দেখা মিলল ডাইনোসোরের ডিম

এই ডিম রাখা রয়েছে মিউজিয়ামে

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 22 August 2025 11:25

দ্য ওয়াল ব্যুরো: আলোড়ন জলপাইগুড়িতে (Jalpaiguri)। না, কোনও রাজনৈতিক উত্তাপ নয়। বরং এক বস্তু নিয়ে কৌতূহল বা বলা চলে আতঙ্ক! কারণ সেখানে পাওয়া গেছে ডাইনোসরের ডিম (Dinosaur Egg)! এ যেন ঠিক বাস্তবের জুরাসিক পার্ক (Jurassic Park)।

এই খবর ছড়িয়ে পড়তেই শহরবাসীর ভিড় জমছে স্থানীয় মিউজিয়ামে। বিজ্ঞানীদের দাবি, এই ডিমটি প্রায় ১৩ কোটি ৫০ লক্ষ বছর আগেকার ‘টাইটানোসরাস’ প্রজাতির ডাইনোসরের (Dinosaur)।

ডিমটি রাখা হয়েছে জলপাইগুড়ি সায়েন্স অ্যান্ড নেচার ক্লাবের নয়াবস্তির মিউজিয়ামে। প্রতি রবিবার সন্ধেয় সেখানে ঢল নামে ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ দর্শকদের।

ডিম এল কীভাবে জলপাইগুড়িতে?

ক্লাবের সম্পাদক রাজা রাউত জানিয়েছেন, তাঁদের সংগঠনের সঙ্গে যুক্ত ভূবিজ্ঞানী প্রদীপ সেনগুপ্ত একসময় নর্মদা নদীর তীরে খননকার্য চালানোর সময় ডাইনোসরের আস্তানা খুঁজে পান। সেখান থেকেই মিলেছিল একাধিক ডিম। বহু হাত ঘুরে তারই একটি এসে পৌঁছেছে জলপাইগুড়িতে। তবে শুধু ডিম নয়, এই মিউজিয়ামে রয়েছে ডাইনোসরের হাড়গোড়ও। সঙ্গে আছে লুপ্তপ্রায় চ্যাগা মাছ ও নটিলাস শামুক।

চ্যাগা মাছ একসময় উত্তরবঙ্গের তিস্তা আর করলা নদীতে মিলত। আকারে বড় এবং মৃতদেহ খেয়ে ফেলার অভ্যাসের জন্য স্থানীয়রা একে ডাকত ‘রাক্ষুসে’ বা ‘ভূতুড়ে’ মাছ।

নটিলাস শামুক, যাকে বলা হয় জীবন্ত জীবাশ্ম, এসেছে কন্যাকুমারী থেকে। বিজ্ঞানীরা দাবি করেন, এদের সমসাময়িক প্রজাতি বহু আগেই পৃথিবী থেকে হারিয়ে গেলেও এরা এখনও অল্প সংখ্যায় বেঁচে আছে। গ্রীসে আবার এদের বলা হয় ‘জ্ঞানের প্রদীপ’।

জলপাইগুড়ি সায়েন্স অ্যান্ড নেচার ক্লাবের মূল লক্ষ্য, পৃথিবীর নানা প্রান্ত থেকে লুপ্তপ্রায় প্রাণী ও জীবাশ্ম সংগ্রহের চেষ্টা এবং সংরক্ষণ। 


```