Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

সকালবেলা রাস্তার ধারে মিলল একগুচ্ছ ডিজিটাল রেশন কার্ড, রায়গঞ্জে শোরগোল

রাজ্যে যখন রেশন দুর্নীতি নিয়ে তোলপাড়, ঠিক তখনই এমন ঘটনায় রীতিমতো হতবাক হয়ে যান গ্রামের মানুষ। গোপীনাথ কুণ্ডু নামে একজন বাসিন্দা বলেন, “রাস্তার ধারে এতগুলি রেশন কার্ড পড়ে থাকতে দেখে আমরা অবাক হয়ে গেছি। রেশন দুর্নীতি নিয়ে এত কাণ্ড চলছে। কেউ কিছু গোপন করতে কার্ডগুলি ফেলে গেল কিনা সেটা বোঝা যাচ্ছে না। কার্ডগুলি ভুয়োও হতে পারে।”

সকালবেলা রাস্তার ধারে মিলল একগুচ্ছ ডিজিটাল রেশন কার্ড, রায়গঞ্জে শোরগোল

শেষ আপডেট: 2 November 2023 12:49

দ্য ওয়াল ব্যুরো, উত্তর দিনাজপুর: রেশন দুর্নীতি নিয়ে তোলপাড় গোটা রাজ্য। ইডি হেফাজতে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। জেরার মুখে পড়তে হয়েছে বর্তমান খাদ্যমন্ত্রীকেও। এমনই পরিস্থিতিতে বৃহস্পতিবার রায়গঞ্জে মিলল একগুচ্ছ ডিজিটাল রেশন কার্ড। জানাজানি হতেই ভিড় করে দেখতে আসেন মানুষ। শুরু হয়ে যায় রেশন দুর্নীতি নিয়ে চর্চা।

রায়গঞ্জ শহরের ১ নম্বর ওয়ার্ডের পূর্ব সুদর্শনপুরের মাস্টারপাড়া। বৃহস্পতিবার সকালবেলা রাস্তার ধারে একটি ঝোপের মধ্যে বেশ কিছু রেশনকার্ড পড়ে থাকতে দেখেন এলাকার মানুষ। কার্ডগুলি কারা এখানে ফেলে গেল, বা কার্ডগুলি ভুয়ো কিনা তা নিয়ে শুরু হয় চর্চা। খবর দেওয়া হয় রায়গঞ্জ থানায়। পুলিশও ঘটনাস্থলে পৌঁছে ঝোপ থেকে রেশন কার্ডগুলি উদ্ধার করে।

রাজ্যে যখন রেশন দুর্নীতি নিয়ে তোলপাড়, ঠিক তখনই এমন ঘটনায় রীতিমতো হতবাক হয়ে যান গ্রামের মানুষ। গোপীনাথ কুণ্ডু নামে একজন বাসিন্দা বলেন, “রাস্তার ধারে এতগুলি রেশন কার্ড পড়ে থাকতে দেখে আমরা অবাক হয়ে গেছি। রেশন দুর্নীতি নিয়ে এত কাণ্ড চলছে। কেউ কিছু গোপন করতে কার্ডগুলি ফেলে গেল কিনা সেটা বোঝা যাচ্ছে না। কার্ডগুলি ভুয়োও হতে পারে।”

 রেশন দুর্নীতি কাণ্ডে ২৬ অক্টোবর গভীর রাতে গ্রেফতার করা হয় রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে। তারপর থেকে আদালতের নির্দেশে ইডি হেফাজতেই রয়েছেন তিনি। ২০১৭ সাল থেকে ২০১৯ সালের মাঝেই রেশন কেলেঙ্কারির অভিযোগে মোট তিনটি অভিযোগ দায়ের হয়েছিল। ওইসময়ে খাদ্যদফতরের তরফে আদৌ কোনও পদক্ষেপ করা হয়েছিল কিনা, পদক্ষেপ করা না হলে তার কারণ কী, এই বিষয়গুলি নিয়েই মন্ত্রীকে জেরা করছেন তদন্তকারীরা। এমন পরিস্থিতিতে ডিজিটাল রেশন কার্ড উদ্ধারের ঘটনায় তাই রীতিমতো শোরগোল পড়ল।


```