Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত এক

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: বাড়িতে বিদ্যুৎ সংযোগের কাজ চলাকালীন মাটিতে পড়ে থাকা তারে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল গৃহকর্তার। মৃতের নাম বিনয় বাগ। বয়স ৩১ বছর। শনিবার পূর্ব বর্ধমানের ভাতার থানার সেড়ুয়া গ্রামে দুর্ঘটনাটি ঘটে। সংবাদমাধ্যমের ক

বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত এক

শেষ আপডেট: 30 August 2020 13:46

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: বাড়িতে বিদ্যুৎ সংযোগের কাজ চলাকালীন মাটিতে পড়ে থাকা তারে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল গৃহকর্তার। মৃতের নাম বিনয় বাগ। বয়স ৩১ বছর। শনিবার পূর্ব বর্ধমানের ভাতার থানার সেড়ুয়া গ্রামে দুর্ঘটনাটি ঘটে। সংবাদমাধ্যমের কাছে ঘটনার বর্ণনা দিতে গিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন এলাকাবাসী। বিদ্যুৎ সংযোগের জন্য আসা কর্মীদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেন প্রতিবেশীরাও। মৃতের পরিবার এবং প্রতিবেশীদের কাছ থেকে জানা গেছে শনিবার সেড়ুয়া গ্রামের বিনয় বাগের বাড়িতে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়েছিলেন বিদ্যুৎ দফতরের কর্মীরা। তারা সার্ভিস লাইনের তারের একদিক জুড়ে অন্যদিক খোলা অবস্থায় তারটি ফেলে রেখে দুপুরের খাওয়াদাওয়া সারতে যায়। সেই সময় পাড়ার একটি শিশু রাস্তায় খেলা করতে করতে ওই তারে পা দিয়ে ফেলে এবং বিদ্যৎপৃষ্ট হয়। সম্পূর্ণ বিষয়টি চোখে পড়ে বিনয় বাগের।তৎক্ষণাৎ শিশুটিকে বাঁচাতে তড়িঘড়ি ছুটে যান তিনি। শিশুটিকে কোনওভাবে দুর্ঘটনা থেকে রক্ষা করা গেলেও, অসাবধানতায় শরীরে তার জড়িয়ে যায় বিনয়বাবুর। বাড়ির সামনেই বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি । দেরি না করে প্রতিবেশীদের সহায়তায় তাকে তখুনি ভাতার ব্লক হাসপাতালে নিয়ে আসা হয়। শনিবারই ব্লক হাসপাতালের চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন বিনয়বাবুকে। রবিবার সকালে মৃতদেহের ময়নাতদন্ত হয়। এই ঘটনায় বিদ্যুৎ কর্মীদের বিরুদ্ধে কাজে গাফিলতির অভিযোগ তুলেছেন মৃতের পরিবার এবং প্রতিবেশীদের একাংশ। দোষীদের শাস্তির দাবি তোলার পাশাপাশি মৃতের পরিবারের জন্য উপযুক্ত ক্ষতিপূরণের দাবিও জানিয়েছেন এলাকাবাসীরা। ঘটনার আকস্মিকতায় ভেঙে পড়েছে বিনয়বাবুর বাড়ির লোকজন।

```