Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

পুলকার দুর্ঘটনার পরে সুস্থ হয়ে বাড়ি ফিরল দিব্যাংশু

দ্য ওয়াল ব্যুরো : গত ১৪ ফেব্রুয়ারি পোলবার কামদেবপুরে দিল্লি রোডে দুর্ঘটনায় পড়ে পুলকার। গুরুতর আহত হয় দুই ছাত্র, দিব্যাংশু ভকত ও ঋষভ সিং। প্রথমে তাদের নিয়ে যাওয়া হয় চুঁচুড়া হাসপাতালে। সেখান থেকে গ্রিন করিডোর করে নিয়ে যাওয়া হয় এসএসকেএমে। ঋষভ

পুলকার দুর্ঘটনার পরে সুস্থ হয়ে বাড়ি ফিরল দিব্যাংশু

শেষ আপডেট: 28 February 2020 16:48

দ্য ওয়াল ব্যুরো : গত ১৪ ফেব্রুয়ারি পোলবার কামদেবপুরে দিল্লি রোডে দুর্ঘটনায় পড়ে পুলকার। গুরুতর আহত হয় দুই ছাত্র, দিব্যাংশু ভকত ও ঋষভ সিং। প্রথমে তাদের নিয়ে যাওয়া হয় চুঁচুড়া হাসপাতালে। সেখান থেকে গ্রিন করিডোর করে নিয়ে যাওয়া হয় এসএসকেএমে। ঋষভ ও দিব্যাংশু, দু'জনের ফুসফুসে কাদা জল ঢুকে গিয়েছিল। কৃত্রিম ফুসফুস বসিয়ে ঋষভকে বাঁচানোর চেষ্টা করলেও ডাক্তাররা সফল হননি। কিন্তু দিব্যাংশু সুস্থ হয়ে বাড়ি ফিরল শুক্রবার। ছেলে যতদিন হাসপাতালে ছিল ততদিন তার বাবা গোপীনাথ ভকত ও মা রিমা ভকত বাড়ি আসেননি। বৃহস্পতিবার দিব্যাংশু হাসপাতাল থেকে ছাড়া পায়। ওইদিন সে কলকাতায় এক আত্মীয়ের বাড়িতে ছিল। এদিন হাসপাতালে চেক আপ করিয়ে সন্ধ্যায় সে বাড়ি ফেরে। তার বাড়ি বৈদ্যবাটির বৈদ্যপাড়ায়। দিব্যাংশুর বাড়ি ফেরা উপলক্ষে সেখানে ভিড় জমে যায়। বৈদ্যবাটি পুরসভার চেয়ারম্যান অরবিন্দ গুইন ও শেওড়াফুলি ফাঁড়ির পুলিশ আধিকারিকরা আসেন। দিব্যাংশুর ঠাকুমা বলেন, ঈশ্বরের কৃপায় নাতি ফিরে এসেছে। তাই বাড়িতে ঢোকার আগে দিব্যাংশুকে বরণ করা হয়। গোপীনাথবাবু বলেন, ছেলেকে আর পুলকারে স্কুলে পাঠাবেন না। একইসঙ্গে তিনি জানান, দিব্যাংশু আগে খুব ছটফটে ছিল। এখন চুপচাপ হয়ে গিয়েছে। চিকিৎসকরা বলেছেন, তাকে হাসিখুশি রাখতে হবে। দিব্যাংশুর বাবা বলেন, ঋষভের জন্য খারাপ লাগছে। বৈদ্যবাটি পুরসভার চেয়ারম্যান অরবিন্দবাবু বলেন, পুলকার নিয়ে সচেতনতা বাড়াতে হবে।

```