Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে

ধূপগুড়িতে শুরুতে এগিয়ে থেকেও পিছিয়ে গেল তৃণমূল, দেড় হাজারের বেশি ভোটে লিড বিজেপির

দ্য ওয়াল ব্যুরো: ধূপগুড়ির উপ নির্বাচনে (Dhupguri By Election) প্রথম রাউন্ড গণনা শেষে প্রায় দেড় হাজারের বেশি ভোটে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী তাপসী রায়। প্রথম রাউন্ড গণনা শেষে প্রায় দেড় হাজারের বেশি ভোটে এগিয়ে রয়েছেন তিনি। স্বভাবতই, শ

ধূপগুড়িতে শুরুতে এগিয়ে থেকেও পিছিয়ে গেল তৃণমূল, দেড় হাজারের বেশি ভোটে লিড বিজেপির

শেষ আপডেট: 8 September 2023 05:54

দ্য ওয়াল ব্যুরো: ধূপগুড়ির উপ নির্বাচনে (Dhupguri By Election) প্রথম রাউন্ড গণনা শেষে প্রায় দেড় হাজারের বেশি ভোটে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী তাপসী রায়। প্রথম রাউন্ড গণনা শেষে প্রায় দেড় হাজারের বেশি ভোটে এগিয়ে রয়েছেন তিনি। স্বভাবতই, শুরু থেকেই গেরুয়া শিবিরের মধ্যে বাড়তি উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে।

লড়াইয়ের ময়দানে এই মুহূর্তে অনেকখানি পিছিয়ে বাম জোট প্রার্থী ইশ্বরচন্দ্র রায়। তবে জয়ের বিষয়ে আশাবাদী তৃণমূল। শাসকদলের বক্তব্য, মোট ৯টি রাউন্ডের গণনা হবে (Dhupguri By Election) । ফলে গণনা শেষে অন্য ফলও সামনে আসতে পারে।

জলপাইগুড়ির উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসে সকাল ৮ টা থেকে শুরু হয়েছে গণনা। জেলা প্রশাসনের দাবি, গণনাকে কেন্দ্র করে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ের ব্যবস্থা করা হয়েছে। শুরুতে পোস্টাল ব্যালটের গণনায় এগিয়ে ছিলেন তৃণমূল প্রার্থী নির্মলচন্দ্র রায়। তবে কমিশন সূত্রের খবর, পোস্টাল ব্যালটে বিজেপি প্রার্থীর প্রাপ্ত ভোট ৪১৮টি। তৃণমূল প্রার্থী পেয়েছে ১৬০টি এবং বাম জোট প্রার্থীর প্রাপ্ত ভোট ১১৭টি।

প্রথম রাউন্ড গণনা শেষে বিজেপি প্রার্থী তাপসী রায়ের প্রাপ্ত ভোট ৮হাজার ৮৯২টি। অন্যদিকে তৃণমূল প্রার্থী পেয়েছেন ৭ হাজারের কিছু বেশি ভোট। প্রায় দেড় হাজারের বেশি ভোটে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী।

বিজেপি বিধায়ক বিষ্ণুপদ রায়ের আকস্মিক মৃত্যুর জেরেই ধূপগুড়ির উপ নির্বাচন (Dhupguri Assembly BY Election)। গত দুটি বিধানসভা নির্বাচনে গড়ে প্রায় ৮৭.৫ শতাংশ ভোট পড়েছিল। সেক্ষেত্রে উপ নির্বাচনে ৭৮.১৯ শতাংশ ভোট প্রদান যথেষ্ট বলেই মনে করছে রাজনৈতিক মহল।

এরাজ্যে বাম জমানার সূচনা অর্থাৎ ১৯৭৭ সাল থেকেই ধূপগুড়ি বিধানসভা ছিল বামেদের দখলে। ২০১৬-র বিধানসভায় প্রথমবার ধূপগুড়ির দখল নেয় তৃণমূল। জয়ী হন তাপসী রায়। গত বিধানসভা নির্বাচনে অবশ্য তৃণমূলকে হারিয়ে জয়ী হন বিজেপির বিষ্ণুপদ রায়। এবারে ভোটের কয়েকদিন আগে তাপসীদেবী বিজেপিতে যোগ দিয়েছেন। তিনিই এবারের বিজেপি প্রার্থী। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কয়েকটি রাউন্ডে, বিশেষত শহরের ভোটে বিজেপিকে টেক্কা দিতে পারে তৃণমূল। পিছিয়ে থাকলেও লড়াইয়ের ময়দানে রয়েছে বামেরাও। স্বভাবতই, ধূপগুড়ি শেষ পর্যন্ত কার দখলে যায়, সেদিকে নজর রাখছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

আরও পড়ুন: আজও কি দিনভর বৃষ্টি? ব্যাগে রাখতে হবে ছাতা! কি বলছে হাওয়া অফিস


```